চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৭:১০ অপরাহ্ণ ১৬, মে ২০২৪
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
আসামি ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় পৃথক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের ৭ বছরের কারাদণ্ড ও ২ জনকে বেকসুর খালাস দিয়েছেন কুমিল্লার আদালত।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

জানা গেছে, কুমিল্লা বরুড়ার বড় লক্ষীপুর গ্রামের আক্তারুজ্জামান হত্যা মামলায় হাফেজা আক্তার তাসমিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া তার স্বামী শাহীন ভূইয়াকে সাত বছর কারাদণ্ড এবং দেবর মিজানুর রহমানকে বেকসুর খালাস
দিয়েছেন বিচারক রোজিনা খান।

Banglabid

মামলার বিবরণে জানা যায়, বড় লক্ষীপুর গ্রামের প্রবাসী শাহীন ভূইয়ার স্ত্রী তাসমিয়া স্বামীর অবর্তমানে ঐ গ্রামের আক্তারুজ্জামানকে দিয়ে বাজার করাতো। এসময় তাসমিয়ার ওপরে আক্তারুজ্জামানের কুনজর পড়ে। পরবর্তীতে
শাহীন ভূইয়া দেশে ফেরার পরও তাসমিয়াকে উত্যক্ত করত। এতে বিক্ষুব্ধ হয়ে তাসমিয়া ২০১৬ সালের ৯ অক্টোবর স্বামী বাড়ির বাইরে থাকলে আক্তারুজ্জামানকে ঘরে ডেকে আনে। একপর্যায়ে কাঠ দিয়ে আক্তারুজ্জামানকে পিটিয়ে হত্যা
করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখে। রাতে স্বামী-স্ত্রী মিলে লাশটি ডোবায় ফেলে দেয়। এ নিয়ে নিহতের ভাই আবুল কাসেম একটি হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে কুমিল্লা দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি আনোয়ার বেগম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে বেকসুর খালাস দেন বিচারক জাহাঙ্গীর হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩ মার্চ রাতে জমি সংক্রান্ত বিরোধে ভিংলাবাড়ির আনোয়ার বেগমকে প্রতিপক্ষরা গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন ৪ মার্চ নিহতের মেয়ে উম্মে সালমা অজ্ঞাত কয়েকজনকে আসামি করে
দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে মামলার চার্জশীট দেয়। এ মামলায় আটজন সাক্ষী সাক্ষ্য প্রদান করে।

Reneta

মামলা চলাকালীন সময়ে আসামি চারজনের মধ্যে নজরুল ও সুলতান মারা যায়। রায়ের সময় আদালতে উপস্থিত মামলার আসামি আল আমিনকে মৃত্যুদণ্ড ও মোস্তাফিজকে খালাস দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লামৃত্যুদণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

পরবর্তী

রাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু

পরবর্তী
আন্তর্জাতিক গণিত সম্মেলনে অতিথিদের শুভেচ্ছা ও স্বাগত জানানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিন সমর্থকরা বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল কেন?

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT