আন্তর্জাতিক

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন দুই গবেষক

নোবেল পুরস্কারপ্রাপ্ত দুই গবেষকের ছবি, physiology or medicine 2023. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ী দুই গবেষকের কার্টুন চিত্র, physiology or medicine 2023, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ ঘোষণা করা হয়েছে চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রের নোবেল জয়ীর নাম। চিকিৎসাশাস্ত্রে এবছর যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বায়োকেমিস্ট কাটালিন কারিকো এবং যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও বিজ্ঞানী ড্রিউ উইসম্যান।

আজ ২ অক্টোবর সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোমে চিকিৎসাশাস্ত্রে বিশেষ অবদানের জন্য যৌথভাবে কাটালিন কারিকো এবং ড্রিউ উইসম্যান এর নাম ঘোষণা করেছে নোবেল কমিটি। এমআরএনএ কোভিড ভ্যাকসিনের বিকাশকে সক্ষম করার জন্য মর্যাদাপূর্ণ এই পুরস্কার লাভ করেছেন তারা।

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হয়। এবছর নোবেল জয়ীদের নাম ঘোষণার প্রথম দিনেই চিকিৎসাশাস্ত্রে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২২ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন সুইডিশ জিনতত্ত্ববিদ সান্তে পাবো। বিলুপ্ত হয়ে যাওয়া মানুষের নিকটতম পূর্বপুরুষ হোমিনিন এবং মানব সম্প্রদায়ের বিবর্তনের জিনোম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।

প্রতি বছর ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবছর মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থবিদ্যা, বুধবার (৪ অক্টোবর) রসায়ন এবং বৃহস্পতিবার ৫ অক্টোবর সাহিত্য শাখায় পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে। শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে শুক্রবার ৬ অক্টোবর। নরওয়ে থেকে শান্তি পুরস্কার ঘোষণা করা হয়। আর অন্যান্য পুরস্কারগুলোর ঘোষণা আসে সুইডেন থেকে।

সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি ডাইনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া শুরু হয়।

বিষয়:আলফ্রেড নোবেল কাটালিন কারিকো চিকিৎসাশাস্ত্র ড্রিউ উইসম্যান নোবেল পুরস্কার সুইডেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…