চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের হামলায় আওয়ামী লীগের দুই নেতা গুরুতর আহত

এস কে রাসেলএস কে রাসেল
১:৫৪ অপরাহ্ন ১০, জুন ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা কুপিয়ে ও পিটিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গুরুতর আহত করেছে। দু’জনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার ৯ জুন রাত ৮টার দিকে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভূইয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত দেলোয়ার হোসেন (রফিকুল মেম্বার) উপজেলার হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আহত আরেকজন সুমন সরকার বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ভিপি ফরিদ উদ্দিন বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জে আগমন উপলক্ষে পাটুয়াভাঙ্গার দরগাহ বাজারে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের বাসায় প্রস্তুতি সভা ছিল। সভা শেষ করে বাড়ি ফেরার পথে পাটুয়াভাঙ্গা ভূইয়া বাজারের পরে তাদের সিএনজিচালিত অটোরিকশার পথ রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে বর্তমান সংসদ সদস্য নুর মোহাম্মদের অনুসারীরা হামলা চালান।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এখলাস উদ্দিন, বর্তমান সহসভাপতি আরমিন মিয়া, ছাত্রলীগ নেতা পাপ্পু ও সাকিবুল হাসান মুন্নার নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন সরকার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে তাদেরকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত থানায় অভিযোগ করা হয়নি। তবে মামলা দায়ের হবে।

তিনি আরও বলেন, এর আগে ২২ মে বিকেলে পাকুন্দিয়া পৌর সদর বাজারের মুক্তিযোদ্ধা কার্যালয় এলাকায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের ওপর হামলা চালিয়ে তার পা ভেঙে দেয়া হয়েছে। এ সময় আলফাজ নামের আরও একজন আহত হয়েছেন। ওই ঘটনায় জেলা পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম ভিপি শফিককে ১ নাম্বার আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

Reneta

হামলার বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ বলেন, ‘গতকালকে আমরা এমপি নূর মোহাম্মদ স্যারের কটিয়াদীর বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে বুরুদিয়া ইউনিয়নের চেয়ারম্যানের সাথে পৌরসভার মেয়রকে নিয়ে বসেছিলাম। পরে বাড়িতে এসে আর বাহিরই হয়নি। তাইলে কই মারলাম আর কই কি করলাম। আমাদের তো রাতে পাকুন্দিয়া বাজার ছেড়ে যাওয়াই নিষেধ। কারণ রাতের আধাঁরে আমাকেই মির্জাপুর বাইপাসে স্টেপ করা হয়েছিল। আমাদেরও তো ভয় আছে যেহেতু উল্টাপাল্টা সংঘর্ষ চলতেছে। তাই আমরা রাতে কোনো জায়গায় যায়নি। যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।’

সূত্র জানায়, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও বর্তমান সংসদ সদস্য নুর মোহাম্মদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন তারা। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আরমিন আহামেদ আগে সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের পক্ষে রাজনীতি করলেও ছাত্রলীগের কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে এলাকায় আলোচনায় আসেন। পরে বর্তমান এমপি নুর মোহাম্মদের গ্রুপে যোগ দেন তিনি।

এ বিষয়ে কথা বলতে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসনা সুমনের সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT