চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা 

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
৯:৩০ পূর্বাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A

রাজশাহী মহানগরীর সপুরায় একটি খাদ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানির মালিকের বাসায় দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোম্পানির মালিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে খবর পেয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ নির্যাতনে গুরুতর আহত শ্রমিকদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎকরা একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন নেওয়ার কিছুক্ষণ পর মারা যান।

এর আগে মহানগরীর বিসিক শিল্প এলাকার মডার্ণ ফুড নামের কোম্পানির মালিকের বাসায় বৃহস্পতিবার বিকেলে নির্যাতনের ঘটনা ঘটে।

নিহত শ্রমিকদের একজন রেজাউল ইসলাম (৪৫)। তিনি নওগাঁ জেলার মান্দা থানার সুগনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত অপর শ্রমিকের পরিচয় জানা যায় নি।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনার সঙ্গে জড়িত কারখানা মালিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সপুরার মডার্ণ ফুডের মালিক আব্দুল মালেক হাজীর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ কারখানা সংলগ্ন বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন দুই শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে ১০ লাখ টাকা চুরির অভিযোগে দুই শ্রমিককে খুঁটিতে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে বেদম মারধর করা হয়। চুরির স্বীকারোক্তি আদায়ে রাত সোয়া ৯টা পর্যন্ত দুই শ্রমিকের ওপর নৃশংস কায়দায় নির্যাতন চলে। নির্যাতনের সময় মোবাইলফোনে ভিডিও ধারণ করা হয়। এই ধরণের দুটি ভিডিও পুলিশ উদ্ধার করেছে।

Reneta

এদিকে গোপন মাধ্যমে খবর পেয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে কারখানার সংলগ্ন মালিকের বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে পুলিশ পিকআপে তুলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিককে ৮ নং ওয়ার্ডে পাঠানো হয়। কিন্তু ভর্তির কয়েক মিনিট পর তারও মৃত্যু হয়।

অন্যদিকে দুই শ্রমিককে উদ্ধারের সময় কারখানা মালিকের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর শ্বশুর মাসুম রেজা, শ্যালক মহিউদ্দিন রিয়াল ও ম্যানেজার এমরান হোসেনকে আটক করে পুলিশ । তাদেরকে বোয়ালিয়া থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত শ্রমিকদের পরিবারকে রাতেই খবর দেওয়া হয়েছে। ওসি জানান, শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এজাহার পাওয়া সাপেক্ষে হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: রাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

দেশে প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে বাজারে যে স্মার্টফোন

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থ প্রতিমন্ত্রীর নামে গুজব, তথ্য অধিদফতরের সতর্কবার্তা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT