চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব, ইউপি সদস্যসহ নিহত ২

সুমন রায় সুমন রায়
৩:৩৯ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে সংঘর্ষের স্থান, ইউপি সদস্যসহ নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর রায়পুরার চান্দেরকান্দীতে গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এসময় দুই পক্ষের গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার বলেন, আজ ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) এবং কল্পনা বেগম (৩২)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Banglabid

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে রায়পুরা উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও বাছেদ মেম্বার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে ভোরে চান্দেরকান্দী ইউনিয়নের নজরপুরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় রুবেলের চাচা মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় বাছেদ মেম্বারের সমর্থকরা তাকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

এছাড়া সংঘর্ষ চলাকালে ঘরে ঢুকে গুলি করে কল্পনা বেগম নামের একজন নারীকে হত্যা করে বাছেদ মেম্বারের সমর্থকরা। নিহত দুইজনই আবিদ হাসান রুবেল পক্ষের লোক। পরে খবর পেয়ে ১১টার দিকে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এই ঘটনায় দুই পক্ষের গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার বলেন, দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

Reneta

ওসি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি সদস্যসহ নিহত ২দুই গোষ্ঠীর দ্বন্দ্বনরসিংদীনিহত ২
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT