চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হট্টগোল

সৌরভ সিদ্দিকীসৌরভ সিদ্দিকী
১২:৫০ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৩
কুমিল্লা, জনপদ
A A

স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে ধাক্কাধাক্কি ও কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।

বঙ্গবন্ধু ভাস্কর্যে ২৬ মার্চ সকালে শ্রদ্ধা নিবেদনের সময় উপাচার্যের সামনেই এই ঘটনা ঘটে।

জানা যায়, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করতে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সাবেক সভাপতি ইলিয়াস তার অনুসারী বিভিন্ন হলের নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ছাত্রলীগের আরেকটি পক্ষ সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহি ও সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস তাদের অনুসারীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। এসময় দুই পক্ষের মাঝে তর্ক বেধে যায়।

ইলিয়াসের অনুসারীরা রেজা-স্বজনের গ্রুপের দিকে তেড়ে গেলে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় উপাচার্য বলেন, আমি চাই না ছাত্রলীগের কারণে স্বাধীনতা দিবসের এই প্রোগ্রাম নষ্ট হোক। তোমাদের মাঝে যে ঝামেলা করবে আমি তাকেই বহিষ্কার করবো।

এ ঘটনায় ইলিয়াসের অনুসারী কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান পলাশ অন্য গ্রুপের নেতাকর্মীদের হাত-পা কেটে ফেলার হুমকি দেন বলে অভিযোগ উঠে। তবে বিষয়টা অস্বীকার করে পলাশ বলেন, এসব মিথ্যা-বানোয়াট। কেউ প্রমাণ দিতে পারলে আমি স্বীকার করে নিব।

এ বিষয়ে সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সবসময় সুষ্ঠু থাকুক, শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক।

Reneta

বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বলেন, তারা (ইলিয়াসের অনুসারী) শ্রদ্ধা জানানোর পর আমরা শ্রদ্ধা জানাতে গেলে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করে। নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। অথচ আমরা সম্পূর্ণ নমনীয়তা বজায় রেখেছি। কারা বিশৃঙ্খলা করেছে এর ভিডিও আছে সবার কাছে।

দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্ল্যাহ বলেন, দুই পক্ষ কমিটিতে আসতে চায়, স্বাভাবিকভাবেই কার ওপর কে প্রভাব বিস্তার করবে তা নিয়ে সমস্যা হচ্ছে। তবে এ ধরণের একটা প্রোগ্রামে তাদের বিভাজনের মাধ্যমে এমন ঘটনা না হলে ভাল হতো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুবিকুমিল্লাকুমিল্লা বিশ্ববিদ্যালয়ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT