চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশ যাওয়া হলো না দুই বন্ধুর, সড়কেই স্বপ্ন শেষ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:০৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৩
কক্সবাজার, জনপদ
A A
সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত ও রাস্তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে যাওয়া হলো না দুই বন্ধু সাঈদী ও আজমির। তার আগেই কার্ভাডভ্যানের ধাক্কায় দুঃখজনক ভাবে প্রান হারালেন তারা। চট্টগ্রাম মহাসড়কে সিমেন্টবাহী কার্ভাডভ্যানের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী  এই দুই বন্ধু নিহত হয়ছেন।

সোমবার (১৩ ফব্রেুয়ারি) সকাল ৭টার দিকে দুই বন্ধু বান্দরবানে বেড়াতে যাবার উদ্দশে বেরিয়ে যান। কুয়াশাচ্ছন্ন  সাকালে ঈদগাঁও কলেজ গেট ব্রীজ এলাকায় দুর্ঘটনায় পড়ে তারা নিহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষর্দশীরা। নিহতদের একজন চলতি মাসের শেষ দিকে সৌদি আরব যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছিলেন। অপরজন, মেয়াদ বাড়াতে দেয়া পার্সপোর্টটি হাতে পেলে আবার প্রবাসে যাবার বন্দোবস্ত করেছিলেন।

নিহতরা হলেন, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।

ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুইটি অনাপত্তির ভিত্তিতে স্বজনেরা বাসায় নিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে এ নিয়ে কাজ করছে রামু তুলাবাগান হাইওয়ে পুলিশ।

কলেজ গেইট এলাকার ব্যবসায়ী মুহাম্মদ সেলিম ও জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনা দেখে লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ফোর্স নিয়ে আসেন ঈদগাঁও থানার এসআই রশিদ। দূর্ঘটনায় রাস্তার উভয়পাশে যান চলাচল আটকে যায়। প্রশাসনিক অনুমতিতে মরদেহ সরানোর পর দুর্ঘটনা কবলিত গাড়ি দূুটি  সরানো হলে ঘন্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে আসা চাঁন্দেরঘোনা এলাকার লোকজন জানায়, নিহত দুই জনই আগে থেকেই অনিয়ন্ত্রিত স্পিডে বাইক চালাতো।

স্থানীয় সমাজকর্মী মিছবাহ উদ্দিন জানান, নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী দুই বন্ধু। কাছের প্রতিবেশী হিসেবে আসা-যাওয়া, নামাজসহ নানা কারণে দিনে একাধিকবার দেখা হতো। সকালে তারা বাড়ি থেকে বেরিয়ে অল্প সময়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। দেলোয়ার হোসেন সাঈদী বিদেশ চলে যাবার জন্যে পাসপোর্টের মেয়াদ বাড়াতে দিয়েছে। আর নুরুল আজিম নববিবাহিত। ২৭ ফেব্রুয়ারি তার ফ্লাইট। একটি দুর্ঘটনা দুটি পরিবারের সকল স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে।

রামু হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, সকাল ৮টা পর্যন্ত প্রচন্ড রকমের কুয়াশায় আচ্ছন্ন ছিল সড়কের কিছু কিছু এলাকা। দূর্ঘটনাস্থলও কুয়াশায় ঢাকা থাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি মুখোমুখি হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করলেও মরদেহগুলো পায়নি। স্বজনরা এদের বাসায় নিয়ে গেছে বলে জেনেছি।

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনের আকাশে এক বছরে ১০ বারের বেশি যুক্তরাষ্ট্রের বেলুন

পরবর্তী

ব্যস্ত সময় পার করছে চকরিয়ার ফুল চাষিরা

পরবর্তী
ফুল চাষি চকরিয়া ফুলের বাগানে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যস্ত সময় পার করছে চকরিয়ার ফুল চাষিরা

আলো জ্বলে উঠেছে একটি খেলার মাঠের স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টের দুই সপ্তাহ আগে ভেন্যু বদলাতে হল ভারতকে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT