চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে দুই ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:৫৮ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফ সদরে অটোরিকশা থামিয়ে দুই মৎস্য ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিন্মি করে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর খবর পেয়ে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার ২৫ নভেম্বর সকাল ১১ টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তবে তাৎক্ষণিকভাবে অপহৃতদের নাম-পরিচয় নিশ্চিত করতে না পারলেও তারা টেকনাফের স্থানীয় মৎস্য ব্যবসায়ী বলে তথ্য দেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, সকালে টেকনাফ উপজেলা সদর থেকে অটোরিকশাযোগে সোনার পাড়া-টেকনাফ এলজিডি সড়ক হয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাচ্ছিল অপহৃত দুই মৎস্য ব্যবসায়ী। এসময় গাড়িতে তাদের সঙ্গে আরও এক যাত্রী ছিলেন। গাড়িটি টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় পৌঁছলে ৫-৬ জন দুর্বৃত্ত থামায়। পরে অস্ত্রের মুখে গাড়িতে থাকা দু’জনকে জিন্মি করে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। এসময় গাড়িতে থাকা অপর যাত্রীকে দুর্বৃত্তরা কিছুদূর নেওয়ার পর ছেড়ে দেয়।

ঘটনার সময় ঘটনাস্থলের কিছুটা দূরে অবস্থান করছিলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ার স্থানীয় এক বাসিন্দা। তিনি ঘটনাটি স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “ঘটনার সময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে দুজন ব্যক্তিকে তুলে নিয়ে যেতে তিনি দেখেছেন। এতে তিনি কৌশলে নিজের ব্যবহৃত মুঠোফোনে ঘটনার একটি ভিডিও চিত্র ধারণ করেছেন। পরে বিষয়টি তিনি পুলিশ অবহিত করেছেন।“

প্রত্যক্ষদর্শী এ ব্যক্তি বলেন, “ঘটনায় জড়িত দুর্বৃত্তরা স্থানীয় বাসিন্দা। তারা হল, টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ার বাসিন্দা কবির আহমদের ছেলে মজিব উল্লাহ ও শওকত উল্লাহ, লম্বরী এলাকার মোহাম্মদ কবিরের ছেলে মো. শহীদ, নতুন পল্লান পাড়ার নুরু সালামের ছেলে মো. হাশিম এবং হাতিয়ারঘোনা এলাকার নজির আহমদের ছেলে মো. নয়ন।“

Reneta

তবে কারা, কি কারণে এ অপহরণের ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয় বলে জানান ওসি গিয়াস উদ্দিন।

তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিন্মিটেকনাফদুবৃত্তরামৎস ব্যবসায়ী অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাসেবার সংকট: ঢালাও বিষোদ্গার বনাম নির্মম বাস্তবতা

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পারস্পরিক সহযোগিতায় একসঙ্গে এগিয়ে যাওয়া সময়ের দাবি: দীনেশ ত্রিবেদী

জুন ১২, ২০২৬

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

জুন ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT