কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরে ডুবে জাবির ও আদিব নামের দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।
আজ ১৪ জুলাই শুক্রবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এই ঘটনা ঘটেছে। মারা যাওয়া শিশু জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে এবং মৃত আদিব একই গ্রামের আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে।
বাবু ও ভুট্টু আপন ভাই। সাবেক ইউপি সদস্য আবু হোসেন বলেন, আমার দুই ভাতিজা সকাল সাড়ে নয়টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঐ এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।








