চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘৃণা’ ছড়িয়ে তুরস্কে ইসরায়েলের ফুটবলার গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

তুরস্কের প্রথমসারির লিগে ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের পক্ষে বার্তা ছড়িয়ে গ্রেপ্তার হয়েছেন ইসরায়েল জাতীয় দলের খেলোয়াড় সাগিভ জেহেজকেল। ‘মানুষকে ঘৃণা ও শত্রুতার জন্য প্ররোচিত’ করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। পাশাপাশি ক্লাবও তাকে বহিষ্কার করেছে বলে তুরস্কের সংবাদমাধ্যম জানাচ্ছে।

২৮ বর্ষী সাগিভের বিরুদ্ধে তুরস্কের মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে বিচারকার্যও শুরু করেছে দেশটি। এ ফরোয়ার্ড ইসরায়েলের হয়ে আটটি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।

তুরস্কের জাস্টিস মিনিস্টার ইলমাজ তুঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘তুরস্কের লিগে ট্রাবজনস্পোরের বিপক্ষে আন্টালিয়াস্পোরের ফরোয়ার্ড সাগিভ জেসেহকেলের গাজায় ইসরায়েলের আক্রমণ সমর্থন করে বার্তা দেয়ায় আন্তালিয়ার চিফ পাবলিক প্রসিকিউটর তার রিরুদ্ধে বিচারিক কার্য শুরু করেছেন। ম্যাচে সমতাসূচক গোলের পর এ বার্তা দিয়েছিলেন তিনি।’

গোল করার পর সাগিভ ভালোবাসার নিদর্শন দেখান এবং হাতের বন্ধনী প্রদর্শন করেন। যাতে লেখা ছিল, ‘১০০ দিন, ৭ অক্টোবর’। ঘটনায় ক্লাব সভাপতি তার চুক্তি বাতিলের ঘোষণাও দিয়েছেন।

টার্কিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ট্রাবজনস্পোরের বিপক্ষে আন্টালিয়াস্পোরে সাগিভ জেহেজকেলের অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে আমরা দুঃখ প্রকাশ করছি। এ ঘটনায় আন্তালিয়াসপোরের নেয়া বহিষ্কারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

গ্রেপ্তারের ঘটনায় খুশি হননি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। অবিশ্বাস্য উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘এটা ২০২৪ তুরস্ক। তুরস্কের সরকার, তোমাদের প্রতি লজ্জা।’

Jui  Banner Campaign
ট্যাগ: আন্টালিয়াস্পোরইসরায়েলগাজাট্রাবজনস্পোরতুরস্কফিলিস্তিনলিড স্পোর্টসসাগিভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিএসইতে সূচক কমেছে ১১ পয়েন্ট, লেনদেনেও নিম্নমুখী প্রবণতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজ এলাকাকে উন্নয়নের উচ্চতায় নিতে চান বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রমযান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT