তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পাঁচ দিন পর মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে।
দুটি দেশেই শতাব্দির সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হিসেবে বিবেচিত হচ্ছে ঘটনাটি। সম্প্রতি প্রকাশিত ড্রোন ভিডিওতে এই ধ্বংসাত্মক ঘটনার ভয়াবহতা আঁচ করা যায়।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্য রেড ক্রসের দুর্যোগ, জলবায়ু এবং সংকটের পরিচালক ক্যারোলিন হল্ট বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকার আয়তনের কিছুটা ম্যাপিং করেছি যা পুরো ফ্রান্সের আয়তনের সমান।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বলেছেন, আমরা এখনও আমাদের চোখের সামনে ক্ষয়ক্ষতি এবং মানবিক সংকটের সম্পূর্ণ পরিমাণ দেখতে পাইনি।
গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করেছিল মৃতের সংখ্যা ২৩ হাজার পর্যন্ত হতে পারে। কিন্তু এই সপ্তাহের শুরুতেই মৃতের সংখ্যা তাদের অনুমানকেও ছাড়িয়ে যায়।








