চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুয়া-কাণ্ডে তুরস্কের ১৫২ জন রেফারির বিরুদ্ধে তদন্তে ফেডারেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

জুয়া-কাণ্ডে নিজ দেশের রেফারিদের বিরুদ্ধে তদন্তে নেমেছে তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ)। ১৫২ পেশাদার রেফারির বিরুদ্ধে ২০ হাজারের মতো ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগ এনেছে ফেডারেশনটি। অভিযুক্ত রেফারিদের বিরুদ্ধে শৃঙ্খলা ভাঙার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে টিএফএফ।

ফেডারেশন সভাপতি ইব্রাহিম হোসেমাংগলু সোমবার বলেছেন, ‘সরকারি সংস্থাগুলো দাবি করছে পেশাদার ৩৭১ জন রেফারির মধ্যে সবারই কমপক্ষে একটি করে একাউন্ট আছে জুয়ার কোম্পানিগুলোতে।’

তার দেয়া তথ্যে, ১৫২ জনের নিবন্ধিত একাউন্ট থেকে বাজি ধরা হয়েছে। যার মধ্যে শীর্ষস্থানীয় ৭ জন রেফারি রয়েছেন। সহকারি রেফারি আছেন আরও ১৫ জন।

১০ জন রেফারি ১০ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। কিন্তু একজন একাই পাঁচ বছরে বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭ ম্যাচে। তবে কেউ কেউ শুধু একটি ম্যাচে ধরেছেন বাজি।

ফেডারেশন সভাপতি বলেছেন, ‘তুর্কির ফুটবলে অনেক পরিবর্তন দরকার। আমাদের কাজ বিশ্বাসের সঙ্গে ফুটবলকে সুনির্দিষ্ট জায়গায় পৌঁছানো। ফেডারেশনটির ডিসিপ্লিনারি বোর্ড দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুয়াকাণ্ডতুরস্কতুরস্ক ফুটবল ফেডারেশনরেফারিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধ্যাদেশ ৯১টি বিলে পাস

এপ্রিল ১১, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, কূটনৈতিক তৎপরতায় সরগরম পাকিস্তান

এপ্রিল ১১, ২০২৬

আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

এপ্রিল ১১, ২০২৬

উপকূলীয় জেলা বরগুনা ও ভোলায় তরমুজের ফলন ভালো হলেও দামে হতাশ চাষিরা

এপ্রিল ১১, ২০২৬

চাঁদের কক্ষপথ ঘুরে ফিরলেন আর্টেমিস-২ এর নভোচারীরা

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT