চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীরের নিশানায় পদক পেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ন ১৭, আগস্ট ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

তীরের নিশানায় তুরস্কে পদক পেল বাংলাদেশ। কনিয়া শহরে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে আর্চারি থেকে একটি রূপা ও দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বাগতিক তুরস্কের কাছে ২২৯-২২২ পয়েন্টে হেরে রূপা জিতেছে বাংলাদেশের মহিলা দল। রোকসানা আক্তার, শ্যামলী রায় ও পুষ্পিতা জামান-এই তিন তীরন্দাজ ছিলেন বাংলাদেশ দলে। অন্যদিকে তুরস্কের হয়ে অংশ নেন বোস্তান ইয়েসিম, সুজের আইসে বেরা ও ইয়েল্ডির সেভিম।

পুরুষ রিকার্ভ ইভেন্টে সৌদি আরবকে পরাজিত করে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। পুরুষ দলে ছিলেন হাকিম আহমেদ রুবেল, রোমান সানা ও সাগর ইসলাম। বাংলাদেশ প্রি-কোয়ার্টার ফাইনালে সুদানকে সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে।

শেষ আটের লড়াইতে বাংলাদেশ ৫-১ সেটে ইরানকে হারিয়ে উন্নীত হয় সেমিফাইনালে। শিরোপার লড়াইয়ে ওঠার মঞ্চে বাংলাদেশ ৬-২ সেটে হেরে যায় ইন্দোনেশিয়ার কাছে। ব্রোঞ্জ পদক নিষ্পত্তির ম্যাচে বাংলাদেশ ৬-০ সেটে হারায় সৌদি আরবকে।

মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে উজবেকিস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দিয়া সিদ্দিকি, নাসরিন আক্তার ও বিউটি রায় মিলে প্রি-কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে পরাজিত করেন। এরপর শেষ আটে বাংলাদেশ ৫-১ সেটে ইরানকে হারিয়ে উন্নীত হয় সেমিফাইনালে।

শেষ চারের লড়াইয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে ৪-৪ ড্র করার পর উভয় দলের তীরন্দাজরা একটি করে তীর ছোঁড়েন। তাতেও ফল সমান থাকে, উভয় দলেরই পয়েন্ট দাঁড়ায় ২৩ (৯+৭+৭; ৯+৭+৭)। ইন্দোনেশিয়ার তীরন্দাজদের তীর ১০ পয়েন্টের বেশি কাছে থাকায় ইন্দোনেশিয়াকে জয়ী ঘোষণা করা হয় ফলে বাংলাদেশ ৪-৫ সেটে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয়।

Reneta

ব্রোঞ্জ পদক নিষ্পত্তির ম্যাচে উজবেকিস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় বাংলাদেশ। সাঁতারে, পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের মাহমুদুন নবী নাহিদ। তিনি সময় নিয়েছেন ২৬. ২২ সেকেন্ড।

কারাতের অনূর্ধ্ব ৬০ কেজি কুমিতে ইয়েমেনের প্রতিযোগীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের আল-আমিন।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্চারিইসলামিক সলিডারিটি গেমসতুরস্কদিয়াবাংলাদেশরোমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী প্রবীণা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন,  ছবি: সংগৃহীত।

ভয়-ভীতির সংস্কৃতি দূর করতে যা যা দরকার করব: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিএনপি সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ, সুযোগও রয়েছে ঐতিহাসিক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না: আমীর খসরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT