চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চকর ম্যাচে টুখেল-কন্তের হাতাহাতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠের লড়াই রোমাঞ্চ ছড়িয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। অতিরিক্ত সময়ের শেষদিকে হ্যারি কেনের গোল তাতে যোগ করেছে নতুন মাত্রা। তবে সেসব বিষয়কেও ছাপিয়ে গেছে ডাগ আউটে দুই কোচের লড়াই, যা শেষ পর্যন্ত রূপ নিয়েছিল হাতাহাতিতে। তাই রোমাঞ্চকর লড়াই শেষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে চেলসি ও টটেনহ্যাম কোচকে।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির মাঠে ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই ধীরগতির ফুটবল খেলেছে চেলসি। তবে ম্যাচের ১৮ তম মিনিটে কর্ণার থেকে লিড পেয়ে যায় স্বাগতিকরা। দুর্দান্ত ভলিতে স্কোরশিটে নাম লেখান সেনেগালের ডিফেন্ডার কলিবালি।

২৩ তম মিনিটে প্রথম সুযোগ আসে টটেনহ্যামের। কিন্তু রায়ান সেসেগননের শট ফিরিয়ে দেন এডুয়ার্ড মেন্ডি। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কান্তের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় চেলসি। পাল্টা আক্রমণে পিছিয়ে ছিল না টটেনহ্যামও। ৬৮ তম মিনিটে সফরকারীদের সমতায় ফেরান হয়বার্গ। চেলসির ডিফেন্ডার জর্জিনিয়োর ভুলকে কাজে লাগিয়ে স্কোরশিটে নাম লেখান ডেনিশ মিডফিল্ডার।

এ গোলের পর থেকেই দুই কোচের মধ্যে বাক বিতন্ডার শুরু হয়। গোলের পর চেলসি ডাগআউটের দিকে আগ্রাসী ভঙ্গিতে ছুঁটে যান কন্তে। সাথে সাথে পাল্টা জবাব দেন টুখেল। উত্তেজনা ছড়িয়ে গেলে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।

Reneta

৭৬ তম মিনিটে আবারও লিড ফিরে পায় চেলসি। স্টার্লিংয়ের বাড়ানো বলে এবার লক্ষ্যভেদ করেন রিস জেমস।

ম্যাচ শেষ হতে বাকি মাত্র কয়েক মুহূর্ত। অতিরিক্ত সময়েরও একদম শেষের দিকে আবারও সমতায় ফেরে টটেনহ্যাম। দুর্দান্ত হেডে চেলসিকে জয়বঞ্চিত করেছেন হ্যারি কেন।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর আবারও কথার লড়াইয়ে জড়ান টুখেল ও কন্তে। তবে এবার শুধু কথাতেই সীমাবদ্ধ ছিল না, লড়াই গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। বাধ্য হয়ে শেষ পর্যন্ত দুই রেফারিকে লাল কার্ড দেখান রেফারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগকান্তেকেনচেলসিটটেনহ্যামটুখেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT