চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’কে টেক্কা দিতে আসছে রণবীরের নতুন ছবি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ন ০৬, মার্চ ২০২৩
বিনোদন
A A

বলিউডকে আশাবাদী করে তুলেছে শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘পাঠান’। এই ছবির বক্স অফিস ডুবতে যাওয়া বলিউডের জন্য মহা আশীর্বাদ, এমনটাই মনে করছেন সিনে বিশ্লেষকরা। 

এবার সেই ‘পাঠান’কেই টেক্কা দিতে প্রস্তুতি নিচ্ছেন রণবীর কাপুর! নিয়ে আসছেন নতুন ছবি।

আসছে ১০ মার্চ দোলযাত্রা উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি। যেখানে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করবেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর।

এরমধ্যেই শুরু হয়েছে ছবিটির অগ্রিম টিকিট বুকিং। শনিবার (৪ মার্চ) সন্ধ্যার পর থেকে খুলে দেওয়া হয় ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এর অগ্রিম টিকিট বুকিং। যেখানে প্রথম দিনেই ৩০ হাজার টিকেট বিক্রি হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, দিল্লি এনসিআর সার্কিটে ভালো সংখ্যায় অগ্রিম টিকিট বুকিং করেছে এই ছবিটি। তবে মহারাষ্ট্র, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ বেল্টে প্রথম দিনে কম ব্যবসা হবে বলেই আন্দাজ করা হচ্ছে।

চলচ্চিত্র বিশ্লেষক সহ ফিল্ম ডিস্ট্রিবিউটররা ধারণা করছেন, ৭০ হাজার টিকিটের অগ্রিম বুকিং হবে। সেই সঙ্গে, প্রথম সপ্তাহান্তে ছবিটি বেশ ভালো সংখ্যা অগ্রিম আয় করবে বলে আশা করছে। যদিও বাস্তব পরিস্থিতি ঠিক কতটা শুভ হয় এই রিল লাইফ জুটির জন্য তা সময়ই বলবে।

Reneta

আপাতত চলতি বছরে বলিউড ছবির মধ্যে রেকর্ড আয় করেছে একমাত্র শাহরুখের ‘পাঠান’ ছবিটি। যেখানে অনেক আশা থাকলেও কার্তিকের ‘শেহজাদা’ এবং অক্ষয়ের ‘সেলফি’র মতো ছবির ভরাডুবি হয়েছে।

তবে গেল বছরের শেষে মুক্তি প্রাপ্ত রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি বক্স অফিসে যেমনটা জমেছিল সেটি বিবেচনা করে ‘তু ঝুটি ম্যায় মক্কর’ নিয়ে বেশ আশাবাদী চলচ্চিত্র বিশ্লেষকরা।

যদিও ‘ব্রহ্মাস্ত্র’র মত রণবীরের ‘শমশেরা’ তেমন জমেনি। শুধু তাই নয় সুপার ফ্লপও হয়েছিল ছবিটি। তাইতো ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবির প্রচারের জন্য কোন সুযোগও ছাড়ছেন না রণবীর কাপুর।

সূত্র: ইন্ডিয়া টুডে

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্রিম বুকিংতু ঝুটি ম্যায় মক্করপাঠানরণবীর কাপুরশ্রদ্ধা কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT