অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, দীর্ঘদিন ধরে চলে আসা বাজার সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি।
তিনি বলেন, ভোক্তাদের যেন সিন্ডিকেটের উপর নির্ভর করতে না হয়, সেই ব্যবস্থা করা হবে। যুবকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিতে কোনো ভর্তুকি দেয়া হচ্ছে না।
বৃহস্পতিবার ১৭ অক্টোবর কারওয়ান বাজার টিসিবি চত্বরে ন্যায্যমূল্যে কৃষিজাত পণ্যের বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শ্রম উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ডিকেটের অনেক হোতা এখনও রয়ে গেছে দেশে। তাদের দৌড়াত্ম্য থামাতে ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রি কার্যক্রম বাড়ানো হবে।
এই বিষয়ে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ। সমবায় ভিত্তিক বাজার সৃষ্টি করতে হবে। ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম বড় পরিসরে করা হবে।








