চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুপ্রবেশ নিয়ে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ ঠেকাতে বুধবার ২৭ নভেম্বর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবমের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট অনুপ্রবেশ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আলোচনা সদর্থক হয়েছে। অনুপ্রবেশ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী দিনে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার ক্ষেত্রে তিনি বিশেষ ব্যবস্থা নেবেন।

ট্রাম্প জানিয়েছেন, সীমান্ত বন্ধ করে দেয়ার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার। ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকোর সীমান্ত দিয়ে অ্যামেরিকায় ড্রাগের রাস্তা কীভাবে বন্ধ করা যায়, সে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্রেই অ্যামেরিকায় মাদক বিক্রির বাজার বন্ধ করার বিষয়েও আলোচনা হয়েছে।

ট্রাম্পের মন্তব্যের পর ক্লডিয়াও নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি জানান, সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে ট্রাম্প যা বলেছেন, তা সত্য নয়। এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি।

তবে অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তা স্বীকার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

গত আর্থিক বছরে অ্যামেরিকার কাস্টমস মেক্সিকো সীমান্তে প্রায় ১০ হাজার কিলোগ্রাম মাদক বাজেয়াপ্ত করেছে। তার আগের বছরেও মাদক প্রায় সমপরিমাণ মাদক বাজেয়াপ্ত হয়েছিল।

Reneta

তবে এদিনের বৈঠকের অন্যতম কারণ ছিল সম্প্রতি ট্রাম্পের একটি ঘোষণা। ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্টের অফিসে বসেই তিনি কানাডা এবং মেক্সিকোর থেকে রপ্তানি করা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসাবেন। এরই পরিপ্রেক্ষিতে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের। তবে এই বিষয়ে দুই নেতা কোনো সমাধান সূত্রে পৌঁছাতে পেরেছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এব্রার জানিয়েছেন, ট্রাম্প যদি সত্যিই এই কাজ করেন, তা হলে অন্তত ৪০ হাজার মানুষ তাদের কাজ হারাবেন।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুপ্রবেশডোনাল্ড ট্রাম্পমেক্সিকোমেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবমযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বড় ধাক্কা ব্রাজিলের

মার্চ ২১, ২০২৬

হরমুজ প্রণালি খোলা নিয়ে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

মার্চ ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ

মার্চ ২১, ২০২৬

বিদেশে ঈদ কাটছে বাংলাদেশের তিন ফুটবল দলের

মার্চ ২১, ২০২৬

বাংলাদেশ সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT