চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলের দাম বৃদ্ধি নিয়ে ট্রাম্প: ‘আই হ্যাভ এ প্ল্যান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ন ১০, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে তেলের দাম বৃদ্ধি নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তার একটি পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ ফ্লোরিডার ডোরাল এলাকায় নিজের গলফ ক্লাবের বলরুমে তিন দিনের সম্মেলনে হাউস রিপাবলিকানদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘আমার সবকিছুর জন্য একটি পরিকল্পনা আছে (আই হ্যাভ এ প্ল্যান)। আমি আশা করি, আমেরিকানরা এতে খুব খুশি হবে এবং তেলের দাম কমে যাবে।’

গতকাল সোমবার (৯ মার্চ) এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারেও ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বা যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে এবং তিনি বিষয়টি নির্ধারিত সময়ের অনেক আগেই ঘোষণা করেছিলেন।

তবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ট্যাঙ্কারের চলাচলে বাধা দেয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, যদি ইরান এমন কিছু করে যাতে হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর এখন পর্যন্ত যতটা আঘাত করেছে, তার চেয়ে ২০ গুণ বেশি আঘাত হানবে।

Reneta

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সহজেই ধ্বংসযোগ্য বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম, যা ইরানের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তবে একই সঙ্গে ট্রাম্প আশা প্রকাশ করেন, এমন পরিস্থিতি তৈরি হবে না।

ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে তার কঠোর অবস্থানকে চীনসহ অন্যান্য দেশ ‘উপকার’ হিসেবেই দেখবে। কারণ এতে বৈশ্বিক তেল সরবরাহ ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা বজায় থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আই হ্যাভ এ প্ল্যানইরান যুদ্ধ ২০২৬ইসরাইল-ইরান যুদ্ধডোনাল্ড ট্রাম্পতেলের দাম বৃদ্ধিহরমুজ প্রণালী
শেয়ারTweetPin

সর্বশেষ

তেলের দাম বৃদ্ধি নিয়ে ট্রাম্প: ‘আই হ্যাভ এ প্ল্যান’

মার্চ ১০, ২০২৬

কানাডার স্কুলে ভয়াবহ গোলাগুলির ঘটনায় ‘ওপেনএআই’-এর বিরুদ্ধে মামলা

মার্চ ১০, ২০২৬

টিএসসিতে তরুণ-তরুণীকে হেনস্তার ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

মার্চ ১০, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী: সিপিডি

মার্চ ১০, ২০২৬

গণভোটের রায়কে সম্মান দিতে চাইলে আগে সংসদে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT