ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য কাজ করার বিষয়ে একমত হয়েছেন তিনি।
শুক্রবার (৪ জুলাই) এ বিষয়ে দুই নেতার মধ্যে ফোনালাপে খুব গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে ভলোদিমির জেলেনস্কি বলেন, “আমরা আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে সুযোগ নিয়ে কথা বলেছি এবং আমাদের আকাশের সুরক্ষা জোরদার করার জন্য একসাথে কাজ করার বিষয়ে একমত হয়েছি।”
মার্কিন নেতার সাথে যৌথভাবে অস্ত্র তৈরি, যৌথ বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন বলেও জানান তিনি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক অজ্ঞাত ইউক্রেনীয় কর্মকর্তা ও আলোচনার বিষয়ে জানেন এমন একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার ক্রমবর্ধমান হামলার মুখে ট্রাম্প জেলেনস্কিকে আকাশ প্রতিরক্ষায় সহায়তার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে হতাশা প্রকাশ করেন জেলেনস্কি। তিনি বলেন, পুতিনের সাথে আমার যে কথা হয়েছে, তাতে আমি খুবই হতাশ।
তিনি আরও বলেন, “আমি মনে করি না তিনি থামতে চাইছেন, এবং এটা খুবই খারাপ।”
ট্রাম্প বলেছেন, পুতিনের সাথে ফোনালাপের ফলে যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি ।








