আন্তর্জাতিক

ইলন মাস্ককে উপদেষ্টা করতে চান ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের ছবি, আলোচনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের ছবি, যেখানে তারা আলোচনায় অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনে জয়ী হলে তিনি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের প্রশাসনের একজন উপদেষ্টা বা মন্ত্রিপরিষদের সদস্য করার প্রস্তাব দিতে চান যদি তিনি এ ধরনের দায়িত্ব পালনে ইচ্ছুক হন।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি নির্বাচিত হলে ব্যবসায়ী ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের প্রশাসনের অংশ হওয়ার জন্য স্বাগত জানাবেন।

এর আগে, গত জুলাই মাসে ট্রাম্পকে হত্যার চেষ্টার পর মাস্ক তাকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রকাশ্যে সমর্থন করেন। ট্রাম্প বলেছেন, ইলন মাস্ক একজন স্মার্ট লোক। আমি অবশ্যই উপদেষ্টা বা মন্ত্রিসভার ভূমিকায় মাস্কের নামকরণের বিষয়ে বিবেচনা করব। তিনি অত্যন্ত মেধাবী মানুষ।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জো বাইডেনের ডেমোক্রেটিক দলের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু ট্রাম্পের সাথে জুনের বিতর্কে তার ব্যর্থ পারফরম্যান্সের কারণে ক্ষমতাসীন এ রাষ্ট্রপ্রধানকে নির্বাচনী লড়াই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল ডেমোক্রেটরা। এমন আহ্বানের পরিপ্রেক্ষিতে ২১ জুলাই তিনি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর এবং রাষ্ট্রের শীর্ষ এ পদের জন্য কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।

বিষয়:ইলন মাস্কউপদেষ্টাডোনাল্ড ট্রাম্প
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…