চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চীনকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কেনার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প।

মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে অস্ত্র সরবরাহ করলে শুধু চীন নয়, যে কোনো দেশই কঠোর শুল্কের মুখে পড়বে।

তিনি স্পষ্ট করে বলেন, “যদি কোনো দেশ ইরানকে সামরিক অস্ত্র দেয়, তবে তাদের সব পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে, কোনো ছাড় থাকবে না।”

সাক্ষাৎকারে চীনের নাম সরাসরি উল্লেখ করে ট্রাম্প বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে বেইজিংকে বড় সমস্যার মুখে পড়তে হবে।

তিনি দাবি করেন, চীন ইরানকে কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ‘ম্যানপ্যাডস’ দিতে পারে, এমন খবর তিনি শুনেছেন, যদিও তা নিয়ে সন্দেহও প্রকাশ করেন। তবে এমনটি ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

এদিকে, চীন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি।

Reneta

শুল্ক হুমকির পাশাপাশি ট্রাম্প চীনকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কেনার আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা রয়েছে এবং কম দামে তেল বিক্রি করতেও তারা প্রস্তুত।

এই প্রস্তাবকে বিশ্লেষকরা কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন, যার মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং বৈশ্বিক তেল বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করছে ওয়াশিংটন।

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে জানিয়েছে, ইরানকে সহায়তা করা দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ কার্যকর হলে এটি নতুন করে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যু্দ্ধ ২০২৬চীন-যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সংঘাতশুল্কের হুমকিসামরিক সহায়তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

এপ্রিল ১৩, ২০২৬

৩০ লাখ বাজেটের সেই নাটক দেখে কী বলছেন দর্শক?

এপ্রিল ১৩, ২০২৬

পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: উরসুলা ভন ডার

এপ্রিল ১৩, ২০২৬

হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ঘিরে উত্তেজনা চরমে

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT