চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনৈতিক চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ন ২৪, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চলমান যুদ্ধের বহুমাত্রিক চাপ এবং এর অর্থনৈতিক প্রভাব সামলাতে হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধজনিত অর্থনৈতিক ধকল থেকে বেরিয়ে আসতে তিনি একটি নিরাপদ প্রস্থান পথ বা এক্সিট র‍্যাম্প খুঁজছেন।

মার্কিন গণমাধ্যম দ্য হিলের হোয়াইট হাউস কলামিস্ট নিয়াল স্ট্যানেজ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শুরু থেকেই এই যুদ্ধ মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে জনপ্রিয় ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে এর নেতিবাচক প্রভাব সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি খরচ বেড়ে গেছে, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করছে। এর রাজনৈতিক মূল্য দিতে প্রেসিডেন্ট ট্রাম্প অনাগ্রহী।

ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা-কল্পনা বাড়ছে। একটি মহল মনে করছে, তিনি সময়ক্ষেপণ করছেন, যাতে সংশ্লিষ্ট অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা যায়। একইসঙ্গে তার বক্তব্যগুলো কৌশলগত বিভ্রান্তি তৈরির অংশ হতে পারে অথবা নীতিগত আকস্মিক পরিবর্তনের ইঙ্গিতও বহন করতে পারে।

আগামী শুক্রবার ট্রাম্পের ঘোষিত সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে। একই সময়ে ওই অঞ্চলে অতিরিক্ত মার্কিন মেরিন সদস্যদের পৌঁছানোর পরিকল্পনাও রয়েছে। এই বিষয়ে স্ট্যানেজ বলেন, সময়সীমা শেষ হওয়া এবং নতুন সেনা মোতায়েনের সময় এক হওয়াটা রহস্যজনক এবং তা বিশ্লেষকদের মধ্যে প্রশ্নের জন্ম দিচ্ছে।

বর্তমানে হোয়াইট হাউস দ্বিমুখী চাপে রয়েছে একদিকে অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনৈতিক সংকট, অন্যদিকে সামরিক কৌশলগত অবস্থান। এই পরিস্থিতিতে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ বিশ্ব রাজনীতির গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থনৈতিক চাপইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থনৈতিক চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প

মার্চ ২৪, ২০২৬

সব ঠিকঠাক, বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

মার্চ ২৪, ২০২৬

ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

কলম্বিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৩ সেনা নিহত

মার্চ ২৪, ২০২৬

এক-এগারোর ক্ষমতা দখলকারীদের বিচার চাইলেন শফিকুল আলম

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT