চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফস অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া একই দিনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি এবং বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকেও বরখাস্তের ঘোষণা এসেছে।

আজ ২২ ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, জেনারেল ব্রাউনের স্থলাভিষিক্ত হিসেবে ট্রাম্প বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জন ডান কেইনকে নিয়োগ দিয়েছেন। এই সিদ্ধান্তটি অভূতপূর্ব, কারণ জেনারেল কেইন একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তিনি চার স্টার জেনারেল নন।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একটি পোস্টে জেনারেল ব্রাউনকে ‘ভালো ভদ্রলোক’ এবং ‘অসাধারণ নেতা’ বলে উল্লেখ করেন। তবে তিনি এও ইঙ্গিত দেন যে সামরিক বাহিনীতে আরও কিছু পরিবর্তন আসতে পারে। তিনি লিখেছেন, আমি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছি, যা খুব শীঘ্রই ঘোষণা করা হবে।

উল্লেখ্য, অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন। ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী ২০২৪ সালে তার বইয়ে ফ্রাঙ্কচেট্টির সমালোচনা করে লিখেছিলেন, যদি নৌ কর্মকর্তারা ব্যর্থ হন, আমরা অন্তত মাথা উঁচু রাখতে পারব, কারণ আমাদের প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ রয়েছে।

ট্রাম্প গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। জেনারেল ব্রাউনকে বরখাস্তের মাধ্যমে তিনি সেই প্রক্রিয়া শুরু করেছেন।

ট্যাগ: জেনারেল চার্লস কিউ ব্রাউনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ২, ২০২৬

পোস্টাল ব্যালট ছাড়াও যে কারণে ভোট গণনা দেরি হবে

ফেব্রুয়ারি ২, ২০২৬

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি ২, ২০২৬

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

১ দিনেই স্বর্ণের দামে বড় পতন: নতুন দাম ২লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT