আন্তর্জাতিক

৫০০ বছর কারাভোগের আশঙ্কা ট্রাম্পের

অভিনেতা ট্রাম্প জিজ্ঞাসাবাদে নীরব থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের ছবি, তিনি জিজ্ঞাসাবাদে অংশ নিচ্ছেন, পেছনে বোর্ডে লেখা রয়েছে ‘FIR’।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাকে ৫০০ বছরেরও বেশি সময় ধরে জেলে আটকে রাখার চেষ্টা করছে।

রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতি ট্রাম্প বুধবার আসন্ন নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্য এক ই-মেইলে তার সমর্থকদের এই কথা বলেন। তিনি বলেন, বিচার বিভাগ (ডিওজে) ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে উল্টে দেওয়ার প্রচেষ্টার জন্য তাকে অভিযুক্ত করে ৫৬১ বছর পর্যন্ত জেল দিতে পারে।

তিনি বলেন, ক্রুকড জো’স (ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে এই নামে ডেকে থাকেন) আমাকে বেআইনিভাবে অভিযুক্ত করেছে। আপনারা যেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারেন, তাই এই কাজ করা হবে। তাদের মধ্যে ভয় কাজ করছে। এরজন্য আপনাদেরও হয়রানি, অভিযুক্ত এমনকি গ্রেপ্তার করা হতে পারে।

ইমেইলে এই অন্ধকার সময়ে শান্তিপূর্ণভাবে তার পাশে দাঁড়াতে সমর্থকদের আহ্বানও জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তার বিরুদ্ধে দেশের সাথে প্রতারণা, ষড়যন্ত্র, সই জাল করা এবং নাগরিক অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করাসহ চারটি অভিযোগ আনা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বলে জানান ট্রাম্প।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প বিচার বিভাগ মার্কিন মার্কিন প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…