চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলা শুরু, জানালেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী ও প্রাণঘাতী হামলা’ শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এসব হামলা অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয়েছে এবং এর লক্ষ্য ছিল সন্ত্রাসী কার্যক্রম দমন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইসলামিক স্টেটকে ‘ঘৃণ্য সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে বলেন, তারা মূলত নিরীহ খ্রিস্টানদের লক্ষ্য করে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকাকালে উগ্র ইসলামি সন্ত্রাসবাদকে কখনও বিকশিত হতে দেওয়া হবে না।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই হামলার বিষয়ে জানান, নাইজেরিয়ান সরকারের সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি বড়দিনের শুভেচ্ছাও জানান।

নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগ্গার বিবিসিকে বলেন, এটি ছিল একটি যৌথ অভিযান। ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা নাকচ করে দেননি তিনি। তুগ্গারের ভাষায়, বিষয়টি দুই দেশের নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

উল্লেখ্য, গত নভেম্বরে ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নিতে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সে সময় কোন নির্দিষ্ট হত্যাকাণ্ড বা ঘটনার কথা বলা হচ্ছিল, তা স্পষ্ট করা হয়নি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কিছু ডানপন্থি মহলে নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ছড়িয়ে পড়লেও সহিংসতা পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থা জানিয়েছে, মুসলমানদের তুলনায় খ্রিস্টানরা বেশি হত্যার শিকার হচ্ছেন এমন কোনো প্রমাণ নেই। দেশটিতে মুসলমান ও খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা মোটামুটি সমান।

Reneta

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবুর এক উপদেষ্টা ড্যানিয়েল বোয়ালা বিবিসিকে বলেন, জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ যৌথভাবেই হওয়া উচিত। তিনি যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানালেও নাইজেরিয়ার সার্বভৌমত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। বোয়ালার মতে, জঙ্গিরা কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের নয়, বরং সব ধর্মের মানুষ এবং ধর্মহীনদেরও লক্ষ্যবস্তু করছে।

এর আগে ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই খ্রিস্টান জনগোষ্ঠীর ওপর ‘অস্তিত্বগত হুমকি’র কথা উল্লেখ করে নাইজেরিয়াকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করেছিলেন। এই ঘোষণার আওতায় ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রয়েছে।

এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট তিনুবু জানান, সব ধর্মের নাগরিকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামিক স্টেটডোনাল্ড ট্রাম্পনাইজেরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সিডনি পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অবসরের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন নেইমার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিবিসিসিআই’র অভিনন্দন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অপরাধ দমনে হটলাইন চালু করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT