চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের এইচ-২বি ভিসা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে মৌসুমি শ্রমিক সংকট মোকাবেলায় চলতি অর্থবছরে অতিরিক্ত প্রায় ৬৫ হাজার এইচ-২বি গেস্ট ওয়ার্কার ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

আজ ৩১ জানুয়ারি শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত একটি নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসব ভিসা দেওয়া হবে। মূলত যেসব নিয়োগকর্তা মার্কিন শ্রমিকের অভাবে মারাত্মক আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়ছেন, তাদের জন্য এই অতিরিক্ত ভিসা বরাদ্দ করা হচ্ছে।

এই সিদ্ধান্তের ফলে প্রতিবছর সাধারণত যে ৬৬ হাজার এইচ-২বি ভিসা দেওয়া হয়, তার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। নির্মাণ, হোটেল ও পর্যটন, ল্যান্ডস্কেপিং এবং সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শিল্পগুলো এতে বিশেষভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। নোটিশে আরও বলা হয়, অতিরিক্ত এই ভিসাগুলো কার্যকর করতে একটি অস্থায়ী বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালে পুনরায় হোয়াইট হাউসে ফিরে ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান শুরু করেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অবৈধ অভিবাসীদের অপরাধপ্রবণ ও সমাজের ওপর বোঝা হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে বৈধ অভিবাসনের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়। যার মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং শরণার্থী ও আশ্রয় আবেদন পর্যালোচনার কড়াকড়ি অন্তর্ভুক্ত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্প প্রশাসনভিসাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT