কক্সবাজারের পর্যটন শিল্প বাংলাদেশের অর্থনীতিতে একটি বৃহত্তর ও লাভজনক সেক্টর হিসেবে উল্লেখযোগ্য অবদান রাখছে। পর্যটননগরী কক্সবাজারের প্রাণকেন্দ্র কলাতলীর ডলফিন পয়েন্টে নির্মিত হচ্ছে বিলাসবহুল পাঁচ তারকা হোটেল- ‘হোটেল গ্র্যান্ড প্যাসিফিক’।
সম্প্রতি নির্মাণাধীন এই আইকনিক প্রকল্পের জন্য দেশের সর্ববৃহৎ এইচভিএসি কোম্পানি ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড এবং গ্র্যান্ড প্যাসিফিক হোটেল কর্তৃপক্ষের মধ্যে HVAC সিস্টেমের ডিজাইন ও সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ট্রাইটেক, এই প্রকল্পের জন্য বিশ্ব-সমাদৃত মিডিয়া ব্র্যান্ডের ১৪০০ টন ভিআরএফ এসি সরবরাহ, সিস্টেম ডিসাইন, ইনস্টলেশন এবং প্রজেক্ট এক্সিকিউশনের সকল কাজ সম্পাদন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ‘হোটেল গ্র্যান্ড প্যাসিফিক’ এর মূল প্রতিষ্ঠান ‘রিসোর্ট ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান, মিডিয়া ব্র্যান্ড এর রিজিওনাল ডিরেক্টর লিরিক ডেঙ, ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আসিফুর রহমানসহ পরিচালক রাজিব রায়হান এবং পরিচালক আবু আল মোতালিব রাজু।
স্বাক্ষর অনুষ্ঠানে হোটেল কর্তৃপক্ষ উল্লেখ করেন যে তারা ট্রাইটেককে হোটেলের এয়ার কন্ডিশনিংয়ের জন্য সবচেয়ে যোগ্য প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছেন। যার ফলশ্রুতিতে তাদের এই মর্যাদাপূর্ণ প্রকল্পের জন্য সরবরাহকারী এবং ঠিকাদারি প্রতিষ্ঠান হিসাবে ট্রাইটেককে নির্বাচন করেছেন। ট্রাইটেকের পরিচালক, প্রকৌশলী রাজিব রায়হান তাদের প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখার জন্য হোটেল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি জানান যে , গত দুই দশকে ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড বাংলাদেশের ২০টির অধিক স্বনামধন্য হোটেলে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং এর কাজ সুনামের সাথে সম্পন্ন করেছে।‘হোটেল গ্র্যান্ড প্যাসিফিক’-এর কাজের মাধ্যমে এই সুনাম আরও সমুন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য; যে কোনো কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল প্রোজেক্টে সবচেয়ে এনার্জি এফিসিয়েন্ট, কম্ফোর্টেবল ও নির্ভরযোগ্য সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সল্যুশন প্রোভাইডার হিসেবে ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড সর্বাধিক স্বনামধন্য। প্রজেক্টের প্রয়োজনের ওপর ভিত্তি করে ট্রাইটেক ওয়াটার কুলড চিলার, এয়ার কুলড চিলার, ম্যাগনেটিক অয়েল-ফ্রি চিলার, আবসরপশন চিলার বা ভিআরএফ এয়ার কন্ডিশনিং স্থাপন করে থাকে ।দেশী কোম্পানীগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি হোটেল প্রজেক্ট এ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সরবরাহ করে ট্রাইটেক। হোটেল ওসেন প্যারাডাইস, হোটেল দি কক্স ট্যু ডে, সায়মন বিচ রিসোর্ট, লং বিচ হোটেল, গ্রীন নেচার রিসোর্ট, হোটেল বেস্ট ওয়েস্টার্ন, দ্যা পেনিনসুলা চিটাগং, হোটেল টাওয়ার ইন, ম্যাপল লিফ হোটেল, হোটেল হিলটন ঢাকা, হোটেল রেডিসন ব্লু ইত্যাদি এর মত হোটেল প্রজেক্টে দক্ষতার সাথে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সরবরাহের মাধ্যমে ট্রাইটেক নিজেদেরকে হসপিটালিটি ইন্ডাস্ট্রি এর সবচেয়ে আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।








