বাংলাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা

বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন, সেনা কর্মকর্তা, সমাধি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বাহিনী প্রধান বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন, সেনা কর্মকর্তা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বুধবার (১২ জুন) সকাল ১০টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে।

পরে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খান। শ্রদ্ধা নিবেদন শেষে বেদীর সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এসময় পরিদর্শণ বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এয়ার মার্শাল হাসান মাহমুদ। এ সকল আনুষ্ঠানিকতায় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিষয়:এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…