চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে নাটক দেখে মুগ্ধতায় ভাসছেন দর্শকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
প্রকৃতি পরিবেষ্টিত ট্রেকিংয়ে দম্পতি চলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের ১২ মাস নাটকের বাজার নড়বড়ে হলেও বছর শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অপূর্ব-তটিনী অভিনীত নাটক ‘পথে হলো দেরী’। নাটকটি দেখে রীতিমত মুগ্ধতায় ভাসছেন দর্শক।

জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় দেড়ঘণ্টা ব্যাপ্তির এই বিশেষ নাটক ২৪ ডিসেম্বর সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। এর পর থেকেই গত দুদিনে এটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। ভিউ অতিক্রম করেছে ৫০ লাখ। তারচেয়ে বড় বিষয় দর্শক ও সমালোচক প্রতিক্রিয়া!

প্রযোজক সংস্থা সিএমভি জানায়, দীর্ঘ দৈর্ঘ্যের বিশেষ নাটকটির পুরো শুটিং হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। যার ফলে গল্পের বাইরেও পুরো নাটকটিকে ‘বিউটিফুল বাংলাদেশ’ এর অন্যতম স্মারকও বলা যেতে পারে।

Banglabid

দুইদিনে শুধু ইউটিউবের ঘরে প্রায় ১৫ হাজার এমন মন্তব্য করেছেন দর্শক। প্রায় শতভাগই ইতিবাচক মন্তব্য। যেমনটা সচরাচর কোনও নাটক, সিনেমা বা গানের ক্ষেত্রে মেলে না।

নাটকটি নিয়ে জাকারিয়া সৌখিন বলেন, ‘আমরা চেয়েছি বছর শেষে সবাই মিলে একটা মনের মতো প্রজেক্ট করতে। মনের মতো মানে, বেশিরভাগ সময়ে তো দর্শক চাহিদা বা ভিউ চিন্তা করে কাজ করতে হয়। তবে এবার আমরা অনেকগুলো মানুষ এক হয়েছি একটা নিজেদের মতো প্রজেক্ট করার। এই আমরা হলাম- আমি, শিল্পী ও প্রযোজক। তিন পক্ষ এক হয়েই কাজটি করেছি।’

‘পথে হলো দেরী’র মাধ্যমে ছোটপর্দার বড় নায়ক অপূর্বর পুনর্জন্ম হয়েছে বলেও মনে করছেন অনেকে। কারণ, চলতি বছরের প্রায় পুরোটাই সাদামাটা গেছে এই অভিনেতার। সেই হিসেবে বছর শেষের নাটকটি দিয়ে ফের জানান দিলেন নিজের তেজ। অভাবনীয় দর্শক সাড়া পেয়ে অপূর্ব উচ্ছ্বসিত। ধন্যবাদ জানিয়েছেন দর্শকসহ নির্মাণ সংশ্লিষ্ট সকলকে।

Reneta

তার ভাষায়, ‘আমরা কাজ করি তো দর্শক রায়ের জন্য। তাদের ভালো লাগা মানে আমরা পরীক্ষায় পাশ করেছি। এবং এটা দেখেছি আমি, একটি কাজে যখন টিম ওয়ার্ক আর সততা থাকে; সেটাকে দর্শক মূল্যায়ন করবেই। এই কাজটিও তেমনই। ধন্যবাদ নির্মাতা জাকারিয়া সৌখিন, ধন্যবাদ প্রযোজক এসকে সাহেদ আলী, ধন্যবাদ তটিনী ও পুরো টিমকে।’

 

 

 

ঢাকা/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বতটিনীনাটকপথে হলো দেরীলিড বিনোদনসিএমভি
শেয়ারTweetPin

সর্বশেষ

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT