প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। চলবে ৩০শে জুন পর্যন্ত। ক্লাবের সদস্যরা ছাড়াও কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরিবেশ এবং মানুষের জীবনধারণের জন্য গাছের গুরুত্ব উল্লেখ করে এমন কার্যক্রম চলমান রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।







