মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে মালদ্বীপের স্পোর্টস ফিটনেস এন্ড রিক্রিয়েশন মিনিস্ট্রিতে বাংলাদেশের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী দিয়েছেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস.এম.আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার ১১ জুলাই এক অনাড়ম্বর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ রিয়াজ উক্ত ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। ক্রীড়া সামগ্রীতে ছিল ফুটবল, ভলিবল, ফুটসাল বল ও বিপস।
তিনি হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং প্রাপ্ত ক্রীড়াসামগ্রীসমূহ মালদ্বীপের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে মর্মে বিশ্বাস করেন।
হাইকমিশনার সকল ক্ষেত্রে মালদ্বীপের সাথে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগন ও মিশনের কাউন্সেল সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।







