চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে জাবি গবেষণা সংসদের প্রশিক্ষণ কর্মশালা

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৬:৩৩ অপরাহ্ন ১৯, মে ২০২৪
শিক্ষা
A A

গবেষণায় ডাটা অ্যানালাইসিসের জন্য দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ আয়োজন করেছে ‘আইবিএম-এসপিএসএস’ প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার ১৮ মে সকালে বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান ভবনের গ্যালারি কক্ষে এ কর্মশালা হয়।  এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিকস এন্ড ডেটা সাইন্স বিভাগের অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের প্রভাষক আনিকা বুশরা বৈচী। তিনি বলেন, জাহাঙ্গীরনগর গবেষণা সংসদ যে উদ্যোগ নিয়েছে সেটি সময়োপযোগী এবং শিক্ষার্থীদের কল্যাণমুখী। আমি বিশ্বাস করি, এই গবেষণা সংসদের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষার্থীরা গবেষণামুখী হয়ে উঠবে। আমি তাদের সাফল্য কামনা করি।

এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডা. আরিফ চৌধুরী বলেন, একজন গবেষকের ডাটা অ্যানালাইসিস এর জন্য যে কয়টি সফটওয়্যার আছে তার মধ্যে ‘আইবিএম-এসপিএসএস’ (IBM-SPSS) সবচেয়ে জনপ্রিয় এবং গবেষণাবান্ধব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদকে এই সুন্দর কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।

প্রসঙ্গত, দেশের বিশ্ববিদ্যালয়ের তরুণদের মাঝে গবেষণা সংসদ বেশ জনপ্রিয়তা অর্জন করছে। ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রতিষ্ঠার মধ্যদিয়ে বাংলাদেশে শিক্ষার্থীদের গবেষণা সংসদের ধারণার শুরু হয়। বর্তমানে ২২ টি বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংসদ একযোগে কাজ করছে। আর এই সংগঠনগুলোর সমন্বয় করছে বাংলাদেশ গবেষণা সংসদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গবেষণাজাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রশিক্ষণ কর্মশালা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গ্লোবাল ফ্রড সামিট’-এ যোগ দিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর কাছে ৩১ নাবিকসহ আটকা বাংলাদেশি জাহাজ, সহায়তা কামনা

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

মার্চ ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’

মার্চ ১৫, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় ওয়ানডে

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT