বনানী-কাকলী ক্রসিংয়ের রাইট টার্ন বন্ধ করেছে ট্রাফিক পুলিশ

বনানী-কাকলী ক্রসিংয়ে যানজটের কারণে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে, ট্রাফিক পুলিশ রাইট টার্ন বন্ধ করে রেখেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সড়কের চাপ সামলাতে ও রাজধানীর যানজট নিরসনে কাকলী বনানী ক্রসিং এর রাইট টার্ন বন্ধ করেছে গুলশান ট্রাফিক বিভাগ।
এখন থেকে গুলশান-২, বনানী-১ হয়ে সকল যানবাহন কাকলী পয়েন্টে বামে ঘুরিয়ে বরাবর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ব্যবহার করে উত্তরার দিকে যেতে পারবে বলে জানানো হয়েছে।
এ ব্যাপারে গুলশান, বনানী, বারিধারা, কাকলীসহ সংশ্লিষ্ট এলাকার সড়ক ব্যবহারকারী নাগরিকদের বিবেচনাপূর্বক ইউটার্ন ব্যবহার করে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ট্রাফিক গুলশান বিভাগ।
এছাড়া, গুলশান-২ থেকে বনানীর-২৭ নাম্বার রোড (বনানী কবরস্থান রোড) হয়ে এয়ারপোর্ট রোডের বাম দিকে টার্ন করে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ব্যবহার করে এয়ারপোর্টের দিকে যাওয়া যাবে।






