বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

বাংলাদেশের রাস্তায় ট্রাক ও গাড়ির দীর্ঘ যানজট, যান চলাচল ব্যাহত, বিভিন্ন যানবাহন একসঙ্গে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
অতিরিক্ত গাড়ির চাপ ও চালকদের এলোমেলো গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়া ও যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে যাবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







