ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানবাহনে ধীরগতি

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন, যানজটের কারণে ধীরগতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার (১৩ জুন) ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত এই ধীরগতির সৃষ্টি হয়।
এদিকে, অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছে।
পুলিশ জানায়, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে গেছে এই মহাসড়কে। তাছাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে কেউ মারা যায়নি। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যাওয়ায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তবে কোথাও কোন যানজট নেই। মহাসড়কে পর্যাপ্ত পুলিশ কাজ করছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







