জনপদ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

মোটরসাইকেল চালকের মৃতদেহ উদ্ধার, প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃতদেহ উদ্ধার, স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকার ১৮নম্বর ব্রিজের উপর এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।

নিহত ওই ব্যক্তি পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর এলাকার আতাতুল্লাহ ফকিরের ছেলে সাজেদুল ইসলাম (৪৫)। তিনি গাজীপুরের ভাওয়াল গড়ে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে সাজেদুল সকালে গাজীপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেলটি ব্রিজের উপর পড়ে যায়। পরে পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেলটির উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় বাস ও ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়:টাঙ্গাইলের কালিহাতীট্রাক চাপায় নিহতঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…