কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী ট্রলার ডুবিতে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চর দেওঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নৌকাডুবিতে নিখোঁজ মোহাম্মদ আরিফ (৫০) পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ আব্দুল হকের ছেলে।
জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকাটি উল্টে যায়। এ সময় মোহাম্মদ আরিফ নামের এক ব্যক্তি নিখোঁজ হন। তাকে উদ্ধারে কাজ করছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।








