চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামনাথের বসতভিটা সংরক্ষণ করা হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৫২ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২২
সম্পাদকীয়
A A

উপমহাদেশের বিখ্যাত পর্যটক ছিলেন রামনাথ বিশ্বাস। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী।
তিনবার বাইসাইকেল চড়ে ১৯৩১ থেকে ১৯৪০ সাল পর্যন্ত চারটি মহাদেশ ভ্রমণের কারণে তিনি আমাদের কাছে গর্বের নায়ক। রামনাথ বিশ্বাসের জন্মস্থান সিলেটের হবিগঞ্জের বানিয়াচংয়ে। যদিও শেষ বয়সে তিনি কলকাতায় থিতু হন। পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে মারা যান তিনি। রামনাথের জন্মভিটা অর্পিত সম্পত্তি হিসেবে সরকারি খতিয়ানে চলে যায়। সেই হিসেবে এ সম্পত্তির মালিক বাংলাদেশ সরকার। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে রামনাথের সেই জন্মভিটা দখল হয়ে গেছে অনেক আগে। দীর্ঘদিন ধরে রামনাথের সেই সম্পত্তি পুনরুদ্ধারে দাবি জানিয়ে আসছেন ভ্রমণপ্রেমীরা। এ নিয়ে গঠিত হয়েছে একটি কমিটিও। সেখানে যুক্ত আছেন লেখক, সাংবাদিক, সাইক্লিস্ট, সংস্কৃতিকর্মী ও স্থানীয় সুধীজন। রামনাথের ভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে গত মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবসে হবিগঞ্জ থেকে বানিয়াচংয়ের বিদ্যাভূষণপাড়া পর্যন্ত বাইসাইকেল শোভাযাত্রা করে। পরে বানিয়াচং শহীদ মিনারে এসে একটি প্রতীকী অনশন কর্মসূচিও পালন করেন তারা।

রামনাথের স্মৃতিবিজড়িত বাড়িটি বর্তমানে স্থানীয় আবদুল ওয়াহেদ মিয়া দখল করে আছেন। দলীয় পরিচয়ের জোরে রামনাথের বাড়ি দেখতে যাওয়া পর্যটক, বাইসাইকেল রাইডার ও সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় হামলা করেছেন তিনি ও তার স্বজনেরা। সর্বশেষ ১১ সেপ্টেম্বর কয়েকজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে রামনাথের বাড়ি দেখতে গেলে তাদের ওপরে হামলা চালানো হয়। রামনাথের বসতভিটা পুনরুদ্ধার করে সেখানে একটি বিশেষায়িত পাঠাগার, একটি সাইকেল মিউজিয়াম ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে কমিটি।

শোভাযাত্রার শুরুতে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এ দাবির সঙ্গে একাত্ম পোষণ করে বলেন: জায়গাটি ইজারা দেয়া হয়ে থাকলে সেটি বাতিল করা হবে। আর দখল হয়ে থাকলে তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একইভাবে কমিটিকে সহযোগিতা করার আশ্বাস দেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তাও। রামনাথ বিশ্বাস এ দেশের ভ্রমণপিপাসুদের জন্য অনুপ্রেরণাময় ব্যক্তিত্ব। বাংলা ভাষায় তার ভ্রমণবিষয়ক ৩২টি বই প্রকাশিত হয়েছে। ১ নভেম্বর রামনাথ বিশ্বাসের মৃত্যুবার্ষিকী ও ১৩ জানুয়ারি জন্মবার্ষিকী। এ দুই দিন যথাযোগ্য মর্যাদায় পালন করতে চায় রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি।

Banglabid

আমরা মনে করি, রামনাথের বসত ভিটা পুনরুদ্ধারের বিষয়ে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে এ বিশ্ব পর্যটকের স্মৃতিকে উজ্জ্বল করে ইতিহাসের বর্ণাঢ্য বিষয়টি তুলে ধরবেন। নতুন প্রজন্ম প্রায় কিছুই জানে না রামনাথ বিষয়ে। ক্রমশ ইতিহাস বিস্মৃত জাতি হিসেবে আমাদের বদনাম একটু হলেও ঘুচবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT