চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসকে কেন্দ্র করে চাঙ্গা পর্যটন ব্যবসা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৩৩ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। বিপুলসংখ্যক পর্যটকের সমাগমে খুশি ব্যবসায়ীরাও। আগত পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সড়ক পথ ও আকাশপথের পর রেলপথ যুক্ত হওয়ায় পর্যটনে খুলেছে নতুন দুয়ার। সবমিলিয়ে প্রাণ ফিরে এসেছে পর্যটনে।

শনিবার ১৬ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকলেও মহান বিজয় দিবসের কারণে বিপুল পর্যটকের সমাগম ঘটে পর্যটন নগরী কক্সবাজারে। অনেকেই দীর্ঘদিন পর শুধুমাত্র ট্রেনের কারণেই কক্সবাজার এসেছেন। আগত পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতসহ নানা পর্যটন স্পট ঘুরে বেড়াচ্ছে।

সৈকতের লাবনী পয়েন্টে কথা হয় রংপুর থেকে আসা পর্যটক দম্পতি নাহিদা ও রহিম বলেন, আমরা রংপুর থেকে ঢাকায়, ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার এসেছি পুরো পরিবার নিয়ে। ট্রেন জার্নিটা অনেক সুন্দর ছিল। নতুন ট্রেন ভালো লেগেছে খুব। শীতের এই সময়ে সৈকতে খুব ভালই লাগছে।

খুলনার রূপসা থেকে আসা পর্যটক ফারিয়া আফরিন বলেন, প্রথম কক্সবাজার আসলাম স্বামীকে নিয়ে, শীতের এই মৌসুমে সৈকতে বসেই দারুণ উপভোগ করছি প্রকৃতিকে।

মেহেরপুর থেকে আসা নাদিয়া ও সাদিয়া বলেন, করোনার কারণে বেশ কিছুদিন ঘর থেকে বের হতে পারেনি। অনেকদিন পর কক্সবাজারের সাথে ট্রেন চালু হয় পুরো পরিবার নিয়ে এসেছি এখানে। তবে ট্রেনের টিকেট পেতে অনেক কষ্ট হয়েছে বলে জানান তারা।

চট্টগ্রামের বোয়ালখালী থেকে আসা মুজাহিদুল ইসলাম বলেন, কক্সবাজার আমাদের খুব কাছে হলেও আসা হয়নি অনেকদিন। এবার পরিবার পরিজন নিয়ে আসলাম ভালোই দিন কাটছে এখানে।

Reneta

কক্সবাজার সৈকত ঝিনুক মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন দুলাল বলেন, আমাদের ব্যবসা জমে উঠেছে। আমরা খুব খুশি।

কক্সবাজার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম চৌধুরী বলেন, এবারে ব্যবসা ভালো হচ্ছে। আমাদের মানের হোটেলগুলো তো আর রুম ভাড়া বাড়ানো কমানোর কোন সুযোগ নেই। তাই আমাদের সবসময় রেট একটাই । এবারে আমাদের ব্যবসায়ীরা খুশি পর্যটক আসায়।

কক্সবাজার নাগরিক পরিষদের সভাপতি আ,ন,ম, হেলাল উদ্দিন বলেন, কক্সবাজারের মানুষের স্বপ্ন রেললাইন। প্রধানমন্ত্রী সে রেললাইন দিয়ে কক্সবাজারের সাথে রেল চালু করে দিয়েছে। এটি কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য বিরাট একটি সুযোগ। শুধুমাত্র রেল পথ চালু হওয়ার কারণে পর্যটকের হার বাড়ছে দিন দিন। কিন্তু রেলের টিকেট যেভাবে কালোবাজারে চলে গেছে ,তা পর্যটনের জন্য একটি দুঃসংবাদ। কালোবাজার মুক্ত করতে হবে রেলের টিকিট। সাধারণ পর্যটকরা যাতে পর্যাপ্ত টিকেট পায় সরকারকেই তার ব্যবস্থা করতে হবে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অ্যাডিশনাল ডিআইজি আপেল মাহমুদ বলেন, কক্সবাজার আগত পর্যটকদের নিরাপত্তা দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজার রেলস্টেশনে ও আমাদের টিম রয়েছে। রেল স্টেশন থেকে পর্যটকরা কক্সবাজার সৈকতে আসা পর্যন্ত যাতে সমস্যা না হয় সেখানে বিভিন্ন স্তরের টিম কাজ করে যাচ্ছে। সমুদ্র সৈকত ছাড়াও পর্যটন স্পটগুলোতে নিরাপত্তায় জোরদার করা হয়েছে। সাদা পোশাকেও আমাদের সদস্যরা কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঙ্গাপর্যটন ব্যবসাবিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT