চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা হতে চলেছেন নায়ক রোশান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১২, মে ২০২৩
বিনোদন
A A

করোনাকালে অর্থাৎ আড়াই বছর আগে গোপনে বিয়ে করেছিলেন চিত্রনায়ক রোশান। গত শনিবার তিনি বিয়ের খবর প্রকাশ্যে আনেন। এবার জানা গেল ঢালিউডের নায়ক রোশানের স্ত্রী এশা অন্তঃসত্ত্বা। আর নায়ক রোশান বাবা হতে চলেছেন।

২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রক্ত, বেপরোয়া, পাপ ছবির নায়ক রোশান। বিয়ের ব্যাপারটি এত দিন গোপন রাখার কারণ হিসেবে তিনি জানান, পাবলিকলি জানাইনি কারণ তার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।

এদিকে, রোশানের বাবা হওয়ার খবরটি তার ঘনিষ্ঠজনেরাও নিশ্চিত করেছেন। তারা জানান, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তারা সবার সামনে আনতে চেয়েছেন।

জানা গেছে, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। অবশ্য রোশান বাবা হওয়ার পরই কথাটা সবাইকে জানাতে চান। তিনি চান, সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক, তারপর ভক্তদের জানাবেন।

বিয়ের খবর প্রকাশ্যে আনার একদিন পরই কক্সবাজারে উড়াল দেন রোশান। নতুন ছবি ‘এক্সকিউজ মি’-এর শুটিংয়ের জন্য তার কক্সবাজার যাওয়া। ছবিটি পরিচালনা করছেন রায়হান খান। এই ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনয়শিল্পী ভাবনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়নায়কবেপরোয়ারক্তরোশানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT