চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টপলের তোপে বিধ্বস্ত ভারত, দুর্দান্ত বললেন বাটলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট সিরিজের দুরন্ত ইংল্যান্ডকে যেন ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটে ঠিক সেভাবে পাওয়া যাচ্ছিল না। নিউজিল্যান্ডকে লাল বলের ক্রিকেটে তিন ম্যাচ সিরিযে হোয়াইটওয়াশ করার পর এজবাস্টনে ভারতের বিপক্ষে ৩৭৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৭ উইকেটে জিতেছিল ইংলিশরা।

তবে টি-টুয়েন্টিতে এসে ইংল্যান্ডের আগ্রাসী রূপটা সেভাবে পাওয়া যায়নি। প্রথম দুই ম্যাচ ৫০ ও ৪৯ রানে হেরে সিরিজ খুইয়ে বসে। শেষ ম্যাচ জিতে যদিও ২-১ ব্যবধানে ইংল্যান্ড সিরিজ শেষ করতে পেরেছিল।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের রীতিমতো লজ্জায় পড়তে হয়। ভারতের বিপক্ষে মাত্র ১১৭ রানে অলআউট হয়, ১০ উইকেটের হার বরণ করতে হয়। তবে পরের ম্যাচেই ১০০ রানের বড় জয়ে সমতায় ফিরেছে জস বাটলারের দল।

বৃহস্পতিবার লর্ডসে হওয়া ম্যাচে আগে ব্যাট করা ইংল্যান্ড ৪৯ ওভারে ২৪৬ রানে অলআউট হয়। জবাবে ৩৮.৫ ওভারে ১৪৬ রানেই থামে টিম ইন্ডিয়ার ইনিংস। বাঁ হাতি পেসার রিস টপলের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি রোহিত-ধাওয়ানরা। ৯.৪ ওভারে ২ মেইডেনসহ ২৪ রান দিতে তিনি তুলে নেন ৬ উইকেট।

ম্যাচ সেরা টপলের প্রশংসাটা অধিনায়ক বাটলারের কণ্ঠে ঝরেছে। সে দুর্দান্ত ছিল। ‘এটা তার জন্য বিশেষ একটা দিন ছিল।’

‘জয় পাওয়ায় আনন্দিত। বেশ কয়েক বছর ধরে দল দুর্দান্ত কিছু করছে। আজ সেই রূপটা দেখাতে পেরে দারুণ লাগছে।’

Reneta

তবে দলের ব্যাটিং পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন বাটলার। ১৪৮ রানে ৬ উইকেট হারানোর পর মঈন আলী এবং ডেভিড উইলি ৬২ রানের জুটি দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে ভূমিকা রেখেছিল, সেটিও মনে করিয়ে দিলেন।

‘আমরা ব্যাটিংয়ে নিজেদের সেরাটা ব্যাট দিতে পারিনি। ঐতিহ্যগতভাবে এটি আগে ব্যাট করার জন্য সহায়ক উইকেট। আমরা তবুও ইতিবাচক ছিলাম। ডেভিড উইলি এবং মঈন আলী দারুণ এক জুটি গড়েছিলেন। প্রতিপক্ষকে চাপে রাখতে আমাদের (বোলিংয়ে) দ্রুত উইকেটগুলো পাওয়া দরকার ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টপলেবাটলারভারত-ইংল্যান্ড ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT