চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ন ০১, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয়বারের মত অস্ট্রেলিয়ায় গড়াতে চলা টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ। ১১ দলের আসরটিতে বাংলাদেশ ‘এ’ দলের পাশাপাশি অংশ নেবে পাকিস্তান শাহীনস ও নেপাল জাতীয় দল।

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেট উপমহামহাদেশের দলগুলোর অংশগ্রহণের কথা জানিয়েছে। ২০২৪ সালে ৯ দলের আসরে ফাইনালে খেলেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল, রানার্সআপ হয় অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে। পাকিস্তান শাহীনস তৃতীয়বারের মত খেলবে। নতুন করে যোগ দিচ্ছে নেপাল জাতীয় দল। এছাড়া বিগ ব্যাশের কয়েকটি দলসহ কয়েকটি দলসহ অংশ নেবে আরও ৮টি দল। আগামী সপ্তাহের শেষ দিকে বাকি দলগুলোর নাম ঘোষণা করা হবে।

আগামী ১৪ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ডারবিনের টিআইও স্টেডিয়ামে স্থানীয় ‘পাকিস্তান স্বাধীনতা দিবস’ উদযাপনের অংশ হিসেবে স্বতন্ত্র মার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেছেন, ‘পিসিবি ও বিসিবিকে আবার ডারবিনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধুই খেলাধুলার নয়, বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ কিংবা পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও বটে। পাকিস্তান ও বাংলাদেশ, বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং নেপালের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে অংশগ্রহণ নিয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘ডারবিনে ফিরে আসতে পারায় আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা উদীয়মান খেলোয়াড়দের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটিকে আমরা বিশেষভাবে দেখছি, যেখানে আমাদের তরুণ প্রতিভার ঝলক দেখানোর সুযোগ থাকবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াটপ এন্ড টি-টুয়েন্টি সিরিজনর্দার্ন টেরিটরি ক্রিকেটনেপালপাকিস্তান শাহীনসবাংলাদেশ ‘এ’ দলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজ এলাকাকে উন্নয়নের উচ্চতায় নিতে চান বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রমযান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গোপালগঞ্জের তিন এমপির কার কী শিক্ষাগত যোগ্যতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT