চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের ছবিতে আফগানিস্তান, হার্ডি-ট্যাটাম চূড়ান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ১০, নভেম্বর ২০২১
বিনোদন
A A

গেল আগস্টে তালেবানদের আফগানিস্তান দখল এবং সেই সময়ের উত্তাল পরিস্থিতি নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে হলিউড। যে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ইনসেপশন খ্যা অভিনেতা টম হার্ডি ও ‘ম্যাজিক মাইক’ খ্যাত তারকা চ্যানিং ট্যাটাম।

ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে নির্মিতব্য নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন আমেরিকান চিত্রনাট্যকার ও পরিচালক জর্জ নলফি।

গেল আগস্টের মাঝামাঝিতে কাবুলে ঢুকে পড়ে তালেবান সেনারা। যার পর থেকেই ক্ষমতা তালেবানের হাতে। এক বিধ্বংসী সামরিক অভিযানে ২০০১ সালে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর গত ২০ বছর ধরে আফগানিস্তানের সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা। গেল জুলাইয়ের প্রথম সপ্তাহে মার্কিন সৈন্যদের শেষ দলটি কাবুল ত্যাগ করে। তার মাত্র ছয় সপ্তাহ পার না হতেই সরকার পতন ঘটালো তালেবানরা। এর পর থেকেই উত্তাল হয় পুরো আফগানিস্তান। সিনেমায় সেই কাহিনীই তুলে ধরা হচ্ছে।

হলিউডের সংবাদ মাধ্যম ডেডলাইন বলছে, ছবিটির চিত্রনাট্য সত্য ঘটনাগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমেরিকার স্পেশাল ফোর্স টিমের তিনজন প্রাক্তন সদস্যকে ফোকাস করা হবে চিত্রনাট্যে। যারা তাদের আফগান প্রতিপক্ষের পাশাপাশি গত আগস্টে আফগানিস্তানের দ্রুত পতনের মধ্যে রেখে যাওয়া পরিবার এবং মিত্রদের উদ্ধারের জন্য লড়াই করতে পুনরায় ফিরে আসে।

ইউনিভার্সালের পক্ষে ছবিটির প্রোডাকশনের তত্ত্বাবধান করবেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়ান জোনস। এছাড়াও জুলস ডেলি, চ্যানিং ট্যাটাম এবং টম হার্ডি প্রযোজনা করবেন এবং নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন জর্জ নলফি।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানআফগানিস্তানচলচ্চিত্রটম হার্ডিতালেবানলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT