বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ মধ্যে রয়েছে রোড শো, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, নিউরো ও ভাসকুলার ক্যাম্প।
এদিন সকালে রাজধানীর শাহবাগ বারডেমের সামনে থেকে টেনিস কোর্ট পর্যন্ত রোড শো’র আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। দুই দিনব্যাপী এ আয়োজনের সহযোগী ইনসেপটা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড।
প্রসঙ্গত ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন আইডিএফ ১৪ নভেম্বর তারিখটি বিশ্ব ডায়াবেটিস দিবস ঘোষণা করে।








