চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হচ্ছে ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ন ২৭, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইসরায়েল-হামাসের চারদিনের যুদ্ধবিরতির শেষ দিন আজ। তবে যুদ্ধবিরতির তৃতীয় দিনে ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস ও ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

হামাসের মুক্তি দেয়া ১৭ জনের মধ্যে ১৩ জন ইসরায়েলি ও বাকি চারজনের তিন থাই আর এক জন রুশ ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। উভয় পক্ষের জিম্মি ও বন্দিদের আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের কাছের হস্তান্তর করা হয়।

যুদ্ধবিরতির বিগত তিন দিনে হামাস মোট ৫৫ জিম্মিকে ও ইসরায়েল ১২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। তবে, কাতারের মধ্যস্থতার চুক্তি অনুযায়ী ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস ও ইসরায়েল ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

এর মধ্যেই যুদ্ধবিরতির সময় বাড়ানো নিয়ে আলোচনা করছে ইসরায়েল। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এই বিষয়ে আলোচনায় বৈঠকে বসেছে ইসরায়েলি মন্ত্রীসভা। এক সূত্রের মাধ্যমে জানা গেছে, যুদ্ধবিরতির সব শর্ত পূরণ হলে এই সময় বাড়াতে রাজি ইসরায়েল।

যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইসরায়েলি মন্ত্রিসভা জানিয়েছে, হামাস প্রতিদিন ১০ জন জিম্মিকে মুক্তি দিলে, একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে। গত শুক্রবার কাতারের মধ্যস্ততায় চার দিনের সাময়িক এ যুদ্ধবিরতির চুক্তি করেছে ইসরায়েল ও হামাস।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলগাজাযুদ্ধবিরতিশেষ দিনহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT