চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ সাংবাদিক মিনার মাহমুদের মৃত্যুবার্ষিকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ন ২৯, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকায় রিপোর্টিং ভিত্তিক বিদ্রোহীধারায় আধুনিকতার প্রবর্তক ছিলেন মিনার মাহমুদ। আজ ২৯ মার্চ সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মিনার মাহমুদের কবর জিয়ারত, দোয়া পাঠ ও দিলু রোড ছাতা মসজিদে বাদ জুম্মা মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

১৯৫৯ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন মিনার মাহমুদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে পড়েছেন। ছাত্র জীবনে তিনি লেখালেখি শুরু করেন। ফরিদপুর থাকার সময়ে এক সময়ের আলোড়ন তোলা সংগঠন ‘লেখক শিবির’ করতেন মিনার মাহমুদ। সাপ্তাহিক বিচিত্রা’য় ঝড়তোলা সব প্রতিবেদন করে রিপোর্টিংয়ের সনাতনী প্রথাটাই ভেঙে দেন তিনি।

১৯৮৭ সালে মাত্র ২৯ বছর বয়সেই সম্পাদক হিসেবে মিনার মাহমুদের আবির্ভাব ঘটে। ৩২ পৃষ্ঠার নিউজপ্রিন্ট ‘বিচিন্তা’ তাকে কিংবদন্তীতুল্য সাফল্য এনে দেয়। ‘বিচিন্তা’ ছিল তারুণ্যের সম্মিলন। পত্রিকাটিতে যারা কাজ করতেন তাদের গড় বয়স ছিল ২৪। সোজা কথাটা সাদাভাবে বলতে গিয়ে সামরিক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের রোষানলে পড়েন মিনার মাহমুদ। যেতে হয় জেলখানায়। বন্ধ করে দেয়া হয় পত্রিকাটির প্রকাশনা।

১৯৯০ সালে সামরিক শাসন হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হয় দেশে। ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে মিনার মাহমুদ দ্বিতীয় দফায় বিচিন্তা প্রকাশ করেন। এবারের যাত্রাও মসৃণ হয়নি তার জন্য। নানা মহলের মামলা, হয়রানির কারণে কিছু দিন পর পত্রিকাটি বন্ধ করে দিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য হন।

Reneta

দীর্ঘ নির্বাসন শেষ করে ২০০৯ সালে দেশে প্রত্যাবর্তনের পর তিনি শুরু করতে চান সাংবাদিকতা। আবারও বিচিন্তা প্রকাশ করেন তিনি। তবে ‘করপোরেট সংস্কৃতি’র দাপট সামাল দিতে না পেরে এদফায় হাল ছাড়লেন মিনার মাহমুদ। তারপর ২০১২ সালের এই দিনেই আত্মহননের পথ বেছে নেন মিনার মাহমুদ।

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শুয়ে আছেন মিনার মাহমুদ। তার ‘বিচিন্তা’, গল্পের বই ‘মনে পড়ে রুবী রায়’ উপন্যাস ‘আমার দেবী ফুলন’ জার্নাল ‘পিছনে ফেলে আসি’, ‘নির্ঘুম স্বপ্নের দেশে’ এখনো ঘুরছে পাঠকের হাতে হাতে।

Jui  Banner Campaign
ট্যাগ: মিনার মাহমুদমৃত্যুবার্ষিকীসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

গণভোট না মানলে জনগণ সরকারকে মানবে না: জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT