আন্তর্জাতিক

আজ সূর্য অভিযানে নভোযান পাঠাচ্ছে ভারত

ভারতীয় মহাকাশযান সূর্য অভিযানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় মহাকাশ সংস্থার মহাকাশযান সূর্য অভিযানে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, আকাশে সূর্যের আলো।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁদে নভোযান পাঠানোর দু’সপ্তাহ পেরোনোর আগেই প্রথমবারের মতো সূর্যের কক্ষপথে আজ নভোযান পাঠাচ্ছে ভারত।

আজ বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে সূর্যের কক্ষপথের উদ্দেশে যাত্রা করবে নভোযান আদিত্য-এল ওয়ান।

সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৪ কোটি ৯৬ লাখ কিলোমিটার। আর আদিত্য-এল ওয়ান পৃথিবী থেকে উড়াল দেওয়ার পর ১৫ লাখ কিলোমিটার পর্যন্ত পাড়ি দেবে।

যেখানে সূর্য ও পৃথিবীর মহাকর্ষীয় শক্তি পরস্পরকে বিকর্ষণ করে সেখানে এটি স্থাপন করা হবে। পরস্পরকে বিকর্ষণ করা এই পয়েন্টটিকে বলা হয় লেগ রেঞ্জ।

নভোযান যদি এই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে, তাহলে পৃথিবী যে গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে সেই একই গতিতে সূর্যকে প্রদক্ষিণ করতে সক্ষম হবে আদিত্যও।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, এই দীর্ঘ পথ পাড়ি দিতে আদিত্য-এল ওয়ান সময় নেবে চার মাস।

বিষয়:নভোযান ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…