চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামাক চাষে জড়িতদের বিকল্প চাষে উৎসাহিত করার তাগিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৩
বাংলাদেশ
A A
তামাক চাষে জড়িতদের বিকল্প চাষে উৎসাহিত করার জন্য আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন বলেছেন, ‘দেশে যারা তামাক চাষের সাথে জড়িত তাদেরকে বিকল্প অন্যান্য ফসল উৎপাদনের সাথে যুক্ত করতে হবে। এখন অনেক অর্থকরী ফসল আছে যেগুলো চাষ করলে কৃষকেরা অধিক লাভবান হবে। এ বিষয়ে ভালো ক্যাম্পেইন-এর প্রয়োজন রয়েছে। তামাক চাষ কমিয়ে আনতে এই ধরনের প্রচারণা তামাক চাষীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।’

বৃহস্পতিবার ৩ আগস্ট সকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বেসরকারি সংগঠন উন্নয়ন সমন্বয় আয়োজিত ‘এসডিজি বাস্তবায়নে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের গুরুত্ব’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমরেটাস অধ্যাপক ড. আতিউর রহমান সেমিনারে সভাপতিত্ব করেন।

সেমিনারের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে তামাক আইন আর শক্তিশালীকরণ বিষয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

Banglabid

সেমিনারের শুরুতে বক্তব্য রাখেন উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমরেটাস অধ্যাপক ড. আতিউর রহমান। তিনি বলেন, তামাক কোম্পানিগুলো প্রদত্ত নানান সুবিধার কারণে তামাকের ব্যবহার দ্রুত কমিয়ে আনার বিষয়টি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত ও সুরক্ষায় আমাদের কাজ করে যেতে হবে।

ড. আতিউর আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বরাবরই বৃহত্তর জনস্বার্থের প্রতি সংবেদনশীল থেকে সামষ্টিক অর্থনীতিকে পরিচালনা করেন। সে অনুসারে নীতি প্রণয়ন করে সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বর্তমান সরকার। তামাকের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতেই ২০১৩ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন প্রথমবার সংশোধন করা হয়েছিল। পরে ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন ২০৪০-এর মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা দেন তখনই তামাক পণ্যে যথাযথ করারোপের পাশাপাশি সংশ্লিষ্ট আইনটি শক্তিশালীকরণের নির্দেশনা দিয়েছেন। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’র অধিকতর সংশোধনীর খসড়াটিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেন ১৫৫ জন মাননীয় সংসদ সদস্যসহ ২০ হাজারের বেশি নাগরিক ও সংগঠন। এখন এই আইনটি যত দ্রুত সংশোধন করে শক্তিশালী করা যায় ততোই মঙ্গল।

অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান বলেন, ‘দেশ থেকে দারিদ্রতা দূর করতে হলে সবার আগে প্রয়োজন সক্ষম এবং কর্মদক্ষতা সম্পন্ন যুবসমাজ। কর্মদক্ষ যুবসমাজ তৈরি করতে হলে তাদেরকে অবশ্যই ধূমপান থেকে দূরে রাখতে হবে। ধূমপায়ীদের কেউই সমর্থন করে না। ধূমপান কমিয়ে আনতে নীতিগুলোকে আরও কার্যকর করতে হবে।’

Reneta

অতিরিক্ত সচিব (এসডিজি বিষয়ক) মো. মনিরুল ইসলাম বলেন, তামাক নিয়ন্ত্রণে অনেক ধরনের অগ্রগতি ঘটলেও ওটিটি প্লাটফর্মের নাটকগুলোতে আমরা দেখছি সিগারেট এর ব্যবহার বড় বেশি বেড়ে গেছে। এ বিষয়টির দিকে নজর দিতে হবে। কোনকিছুতেই যাতে করে ধূমপান উৎসাহিত না হয় সেই তদারকি বাড়াতে হবে।

বিআইডিএস-এর সিনিয়র ফেলো ড. এস এম জুলফিকার আলী বলেন, ‘তামাকের ব্যবহার কমিয়ে আনতে জনসেচতনতা বৃদ্ধি ও জনমত তৈরির পাশাপাশি তামাকের ওপর আরও ট্যাক্স আরোপের বিষয়টি গুরুত্ব দিতে হবে। এর একটা ফলাফল আছে। একই সাথে আইনগুলোকে আরও শক্তিশালী করে অগ্রসর পর্যায়ে নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।’

সিটিএফকে-এর লিড পলিসি অ্যাডভাইজার মুস্তাফিজুর রহমান বলেন, কে, কোথায়, কীভাবে, ধূমপান করবে, সেটা তার ব্যাপার। কিন্তু কোনভাবেই জনস্বাস্থ্য যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সরকারকে আরও কঠোর হতে হবে। সরকার কঠোর না হলে এসডিজির লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়েবে।

এ ছাড়াও মুক্ত আলোচনা পর্বে অংশ নেন বাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবীর, রিবের পারিচালক সুরাইয়া বেগম, বিলিয়ার গবেষণা সহকারি তাসমিয়া আলীসহ অন্যরা।

সেমিনারটি সঞ্চালনা করেন উন্নয়ন সমন্বয়ের হেড অফ প্রোগ্রামস শাহীন উল আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামাক নিয়ন্ত্রণ আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT