চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট দিতে ও বাবার স্বপ্নপূরণে হেলিকপ্টারে বাড়ি আসলেন ইটালি প্রবাসী

এস কে রাসেলএস কে রাসেল
৬:৪১ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ও বাবার স্বপ্নপূরণে হেলিকপ্টারে করে স্বপরিবারে বাড়িতে আসলেন কিশোরগঞ্জের কটিয়াদীর আবুল কাশেম স্বপন (৪৫) নামের এক ইটালি প্রবাসী।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল পৌনে চারটায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে কটিয়াদী পৌরসভার তাহেরা নূর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে স্বপরিবারে অবতরণ করেন তিনি। এ সময় তাকে দেখতে শত শত মানুষ ভিড় করেন।

আবুল কাশেম স্বপন কটিয়াদী পৌরসভার তেলিচাড়া এলাকার মেনু মিয়ার একমাত্র ছেলে। স্বপন ১২ বছর ধরে ইটালিতে থেকে ব্যবসা করেন। তিনি কটিয়াদী উপজেলা প্রবাসী ঐক্য ফাউন্ডেশন এর সভাপতি। হেলিকপ্টারে করে স্বপন, তার বাবা মেনু মিয়, তার স্ত্রী হোসনা আক্তার ও ছোট ছেলে বিজয় বাড়িতে আসেন।

আবুল কাশেম স্বপন জানান, মূলত আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে ও সামনে নির্বাচনে ভোট দিতেই বাড়িতে এসেছি। আমি আওয়ামী লীগের সমর্থক। তাই নির্বাচনকে সামনে রেখেই বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার করে বাড়িতে এসেছি। বাবার স্বপ্ন পূরণ করতে পেরে আমি আনন্দিত। আমি এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিয়েছি। আগামীতেও মানুষের জন্য কাজ করতে চাই।

স্বপনের বড় চাচা নুরুল ইসলাম জানান, আমার ভাতিজা স্বপন তার পরিবারের সবাইকে নিয়ে সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য এসেছে। আমরা আওয়ামী লীগের সমর্থক। সেও আওয়ামী লীগ করে। তাই তারা নির্বাচনে বাড়িতে এসেছে।

৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্বপনের বন্ধু আমিনুল হক ফয়সাল জানান, প্রতিটি নির্বাচনেই স্বপন বাড়িতে আসে। এবারেও এসেছে। তার আসাতে আমাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। স্বপন এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকে। এমন বন্ধু পাওয়া ভাগ্য।

Jui  Banner Campaign
ট্যাগ: ইটালিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনবাবার স্বপ্ন পূরণেহেলিকপ্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT