চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষসেরা টিএম রেকর্ডস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২২
বিনোদন
A A

প্রতিষ্ঠার প্রথম বছরেই বাজিমাত করলো সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস। দেশিয় সংগীতকে বিশ্বমানে উপস্থাপনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এ মিউজিক লেবেল অর্জন করল বর্ষসেরা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের স্বীকৃতি।

১৮ অক্টোবর সন্ধ্যায় পদ্মা সেতুর পাদদেশে শেখ রাসেল সেনানিবাসে আয়োজিত উপমহাদেশের অন্যতম সংগীত স্বীকৃতির আয়োজন ‘ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’ এর জমকালো আসরে বছরের সেরা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে টিএম রেকর্ডসকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের মঞ্চে টিএম রেকর্ডসের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন টিএম রেকর্ডসের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।

পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদুল আলম সাচ্চু ও ডা. আশীষ কুমার চক্রবর্তী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী বালাম, পারভেজ, আরেফিন রুমি, লুইপা, ঐশী, দোলা, আনিকা, রেশমি, ডোরা, পূজা, হাসিব, শামিম, প্রিয় এবং টিএম রেকর্ডসের গানে পারফর্ম করা চিত্রনায়িকা তমা মির্জা, মডেল আসিফ আজিম, মডেল নিবিড় আদনান নাহিদ।

পুরস্কার গ্রহণ করে ফারজানা মুন্নী বলেন, প্রতিষ্ঠার পর এটি আমাদের প্রথম পুরস্কার এবং এটি এলো চ্যানেল আইর পক্ষ থেকে। আমরা অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। তাই এ স্বীকৃতি আমাদের জন্য অনেক আনন্দের। এর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল ভালো কিছু করার।

বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে ২০২১ সালের ১২ ডিসেম্বর যাত্রা শুরু করে টিএম রেকর্ডস। দেশসেরা তরুণ সংগীতশিল্পীদের কণ্ঠে কৌশিক হোসেন তাপসের কথা ও সুরে একের পর এক চমক জাগানিয়া মিউজিক ভিডিওতে কোটি শ্রোতার হৃদয়ে আসন করে নেয় প্রতিষ্ঠানটি। বিপুল বাজেটের মিউজিক ভিডিওগুলোতে দেশসেরা তারকাদের পাশাপাশি অংশ নেন বলিউড তারকারা।

Reneta

তারই স্বীকৃতিস্বরূপ ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এ বর্ষসেরা প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ভূষিত করা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনিকাআরেফিন রুমিউপমহাদেশঐশীগানটিএম রেকর্ডসডোরাতমা মির্জাপারভেজপূজাপ্রতিষ্ঠানফারজানা মুন্নীবালামমডেল আসিফমিউজিক অ্যাওয়ার্ডলুইপাশহীদুল আলম সাচ্চুশামিমশেখ রাসেলসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT